Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইফতেখার মাহমুদ (৩৬) ও  তোফাজ্জল হোসেন পলাশ (৩৮) নাম সাজাপ্রাপ্ত দুই কারাবন্দির মৃত্যু  হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের মৃত্যু হয়।  

ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন।  

কারা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ইফতেখার মাহমুদ মিরপুর থানার একটি বিচারাধীন মামলায় কারাবন্দি ছিলেন। তার বন্দি নাম্বার ছিল হাজতি-২৯৬৯২/২৬।    

তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পরলে গত ১৯ সেপ্টেম্বর তাকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানকার মেডিসিন বিভাগে চিকিৎসাধীন থেকে গত বুধবার রাত ৯টায় তার মৃত্যু হয়।  

সে মিরপুরের পীরেরবাগ এলাকার মাহবুব আলমের ছেলে ইফতেখার। 

অপর দিকে একই দিন রাত সাড়ে ১১টার দিকে মো. তোফাজ্জল হোসেন পলাশ (৩৮) নামে  কারাবন্দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।    

কারাসূত্র জানিয়েছে, তিনি দারুস সালাম থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। তার বন্দি নম্বর ছিল কয়েদি-৪৫৬৫/এ। 

তিনি মিরপুরের দারুস সালাম থানার বাঘবাড়ী এলাকার আলী হোসেনের ছেলে তোফাজ্জল হোসাইন পলাশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

ঢামেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকা মেডিকেলে আনা আরেক কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে আনা আরেক কারাবন্দির মৃত্যু

ঢামেক হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন

ঢামেক হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন

একদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দির ঢামেকে মৃত্যু

একদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দির ঢামেকে মৃত্যু

গর্ভে যমজ শিশুর অস্ত্রোপচার, ঢামেক চিকিৎসকদের অনন্য সাফল্য

গর্ভে যমজ শিশুর অস্ত্রোপচার, ঢামেক চিকিৎসকদের অনন্য সাফল্য

আরও পড়ুন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম