Logo
Logo
×

Advertisement

জাতীয়

একদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দির ঢামেকে মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

একদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দির ঢামেকে মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

Advertisement

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ৩ বন্দি মারা গেছেন।তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরা হলেন- আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদাত হোসেন (৪৮)।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে আবুল বাশার ও সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল কাইয়ুম-কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহাদাত হোসেন (৪৮)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা সকাল ৮টার দিকে আবুল বাশার ও সকাল ৯টার দিকে আব্দুল কাইয়ুমকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এছাড়া গত ২৮ আগস্ট হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় শাহাদাত হোসেনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারাসূত্রে জানা যায়, আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার কুটিয়া গ্রামে। তার বাবার নাম সেকেন্দার আলী। আর আব্দুল কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাদুয়ার বাজার এলাকায়। শাহাদাত থাকতেন মিরপুর-২ বড়বাগ এলাকায়। তার বাবার নাম আব্দুল কাদের। তবে মামলার বিষয়ে কিছু জানা যায় নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

ঢামেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে আনা আরেক কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে আনা আরেক কারাবন্দির মৃত্যু

ঢামেক হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন

ঢামেক হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন

গর্ভে যমজ শিশুর অস্ত্রোপচার, ঢামেক চিকিৎসকদের অনন্য সাফল্য

গর্ভে যমজ শিশুর অস্ত্রোপচার, ঢামেক চিকিৎসকদের অনন্য সাফল্য

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম