Logo
Logo
×

Advertisement

রাজধানী

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

পূর্ব ইসলামবাগ বউবাজারে এ দুর্ঘটনা ঘটে। ফাইল ছবি

Advertisement

রাজধানীর চকবাজারের পূর্ব ইসলামবাগ বউবাজার এলাকায় ভবনের ৭ তলা ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলীফ (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্ব ইসলামবাগ বউবাজারের ৪৯/২ নম্বর বাসায় খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলীফের বাবার নাম মোহাম্মদ কবির। সে ইসলামবাগ আশরাফ আলী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

ছেলের মৃত্যুর বর্ণনা দিয়ে মো. কবির বলেন, দুপুর ২টার দিকে বাসার ৭ তলার ছাদে খেলার সময় অনাকাঙ্ক্ষিতভাবে নিচে পড়ে গুরুতর আহত হয় আলীফ। পরে তাকে দ্রুত উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, চকবাজার থেকে আহত অবস্থায় ওই স্কুলশিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বর্তমানে তার লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

ঢামেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে আনা আরেক কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে আনা আরেক কারাবন্দির মৃত্যু

ঢামেক হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন

ঢামেক হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন

একদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দির ঢামেকে মৃত্যু

একদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দির ঢামেকে মৃত্যু

গর্ভে যমজ শিশুর অস্ত্রোপচার, ঢামেক চিকিৎসকদের অনন্য সাফল্য

গর্ভে যমজ শিশুর অস্ত্রোপচার, ঢামেক চিকিৎসকদের অনন্য সাফল্য

আরও পড়ুন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম