Logo
Logo
×

Advertisement

রাজধানী

‎কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

Advertisement

Icon

‎হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ এএম

‎কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

Advertisement

‎ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. পরশ (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎কারারক্ষী আতিয়ার সেখ জানান, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরশকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, পরশ কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ২১১/এ এবং বাবার নাম মো. লিয়াকত। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, পরশের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।‎

‎তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তার স্ত্রী কারাগারে

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তার স্ত্রী কারাগারে

কারাগারের চার দেয়ালে ৬২ শিশুর শৈশব

কারাগারের চার দেয়ালে ৬২ শিশুর শৈশব

কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির মৃত্যু

কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির মৃত্যু

প্ররোচনার মামলায় কারাগারে মরিয়মের মামা ওবায়দুর

এমপিপত্নীর আত্মহত্যা প্ররোচনার মামলায় কারাগারে মরিয়মের মামা ওবায়দুর

কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে

কারাগারে অশোভন আচরণ কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে

কেরানীগঞ্জে থানার সামনে জব্দ ট্রাকে আগুন

কেরানীগঞ্জে থানার সামনে জব্দ ট্রাকে আগুন

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম