Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কেরানীগঞ্জে থানার সামনে জব্দ ট্রাকে আগুন

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম

কেরানীগঞ্জে থানার সামনে জব্দ ট্রাকে আগুন

Advertisement

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে দুর্বৃত্তরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে রাখা জব্দকৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আগুন দেখতে পেয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুনে ট্রাকটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

ঘটনার পর থানার সামনে ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কে বা কারা ট্রাকটিতে আগুন দিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। একই সঙ্গে আগুন দেওয়ার পেছনে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি।

এদিকে শনিবার রাতের একই সময়ে আব্দুল্লাহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‎কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

‎কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

স্লিপার বাসে ভয়াবহ আগুন, ৯ যাত্রীর প্রাণহানি

স্লিপার বাসে ভয়াবহ আগুন, ৯ যাত্রীর প্রাণহানি

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টায় আটক ১

রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টায় আটক ১

কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন

কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম