Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন

Advertisement

Icon

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত ২টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহণের বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। 

স্থানীয়দের ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আদমজী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরন মিয়া জানান, পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই শফিয়ার রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

দিনদুপুরে ডাকাতি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

দিনদুপুরে ডাকাতি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

মেঘনায় ট্রলারডুবিতে একজনের লাশ উদ্ধার, একই পরিবারের ৪ জন নিখোঁজ

মেঘনায় ট্রলারডুবিতে একজনের লাশ উদ্ধার, একই পরিবারের ৪ জন নিখোঁজ

স্লিপার বাসে ভয়াবহ আগুন, ৯ যাত্রীর প্রাণহানি

স্লিপার বাসে ভয়াবহ আগুন, ৯ যাত্রীর প্রাণহানি

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম