Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

Advertisement

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

ফাইল ছবি

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদ্রাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকায় মালেহা মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন—মোছাম্মদ জিদনি, লামিয়া, আফিয়া, আতিয়া ও আফিয়া। তাদের বয়স ৮-১০ বছরের মধ্যে। তাদের প্রত্যেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ বলেন, পাঁচ শিশুর অবস্থাই গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। মাদ্রাসার দগ্ধ ছাত্রীদের সঙ্গে প্রিন্সিপালসহ অভিভাবকরা হাসপাতালে রয়েছেন।

এ বিষয়ে জানতে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুর রহমানের মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

দিনদুপুরে ডাকাতি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

দিনদুপুরে ডাকাতি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

মেঘনায় ট্রলারডুবিতে একজনের লাশ উদ্ধার, একই পরিবারের ৪ জন নিখোঁজ

মেঘনায় ট্রলারডুবিতে একজনের লাশ উদ্ধার, একই পরিবারের ৪ জন নিখোঁজ

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন, ১৮ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন, ১৮ জনের বিরুদ্ধে মামলা

১৮ মামলার আসামি সেই শ্রাবণ তিন সহযোগীসহ গ্রেফতার

১৮ মামলার আসামি সেই শ্রাবণ তিন সহযোগীসহ গ্রেফতার

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম