Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

বরিশালে গোপন বৈঠককালে গ্রেফতার ১২

ছবি: সংগৃহীত

Advertisement

বরিশাল শহরের বটতলা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে নগরীর হালিমা খাতুন স্কুলসংলগ্ন একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের দাবি, শহরের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বৈঠক চলছিল। কিন্তু এর আগেই সেখানে গোয়েন্দা পুলিশ হানা দেয় এবং ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম।

তিনি বলেন, গোপন বৈঠকের সংবাদ পেয়ে থানা পুলিশ ও নগর গোয়েন্দা শাখার একাধিক দল নিয়ে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় না পাওয়া গেলেও ডিবি পুলিশের একটি সূত্র বলছে, সকলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আগামী ২৮ সেপ্টেম্বরকে কেন্দ্র করে তারা একটি বৈঠক করছিলেন। গ্রেফতার হওয়া সকলের বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম চলমান আছে বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম