Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তার স্ত্রী কারাগারে

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তার স্ত্রী কারাগারে

গ্রেফতার পুলিশ সদস্য শাকিল ও তার স্ত্রী নাসরিন। ফাইল ছবি

Advertisement

নাটোরে শিশুদের মধ্যে খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বায়েজিদ বিন মাহমুদ (৭) নামে এক শিশুর ডান হাতের আঙুলের একাংশ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল শাকিল হোসেন (৩৮) ও তার স্ত্রী নাছরিন খাতুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক মো. সাদ্দাম হোসেন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের বড় হরিশপুর পশ্চিম চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে শিশুটির বাবা মাহমুদুল হাসান বাদী হয়ে মামলা করেন। 

আহত শিশুটিকে নাটোর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গ্রেফতার শাকিল হোসেন জয়পুরহাট জেলার সদর থানার নিজামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। তিনি নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখায় কর্মরত। এছাড়া ভুক্তভোগী বায়েজিদ নাটোর পুলিশ লাইনস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কনস্টেবল শাকিল স্ত্রী ও মেয়েকে নিয়ে ভুক্তভোগী শিশুর বাবা ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসানের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। গত বুধবার রাতে শহরের চেয়ারম্যান রোড এলাকার ওই বাড়িতে ভাড়াটিয়ারা মিলে পিকনিকের আয়োজন করেন। সেখানে খেলাধুলার সময় কনস্টেবলের পাঁচ বছর বয়সি মেয়ে ইবনাতের সঙ্গে ভুক্তভোগী শিশু বায়েজিদের মনোমালিন্য হয়। পরে রাতেই বিষয়টি সব ভাড়াটিয়ারা মিলে মীমাংসা করে দেন।

কিন্তু পরদিন বৃহস্পতিবার দায়িত্ব পালন শেষে ওই কনস্টেবল শাকিল বাসায় ফিরে বায়েজিদকে জোর করে তার বাসা থেকে ধরে নিজের বাসায় নিয়ে দরজা আটকে দেন। তারপর স্ত্রী নাছরিনের সহায়তায় শিশুটির ডান হাতের শাহাদাত আঙুল কেটে দেন তিনি। পরে শিশুটির আর্তনাদ শুনে অন্য ভাড়াটিয়ারা গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে পাঠানো হয়।

শিশুটির বরাত দিয়ে তার মা রাশেদা আক্তার জানান, খাটের পায়ার ওপর হাত রেখে তরকারি কাটার বটি দিয়ে তার আঙুল কেটে দেওয়া হয়েছে। এদিকে, ঘটনার পর পুলিশ সুপারের কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ করেন ওই কনস্টেবল। তিনি জানান, ওই শিশু তার মেয়েকে যৌন নিপীড়ন করেছে।

খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। বাসায় তালা দেওয়া থাকায় পুলিশ তা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝে ও খাটের পাটাতনে রক্তের দাগ দেখতে পায়। মেঝের এক পাশে বিচ্ছিন্ন আঙুলের একটি অংশও পাওয়া যায় বলে পুলিশ জানায়। 

শিশুটির বাবা মাহমুদুল হাসান মিলন বলেন, একই বাড়িতে থাকার কারণে পুলিশ সদস্যের মেয়ের সঙ্গে তার চলাফেরা ছিল। পিকনিকের অনুষ্ঠানে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যা তেমন কোনো বিষয় ছিল না। অথচ তার ছেলেকে ঘরে আটকে নির্মমভাবে অঙ্গহানি করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহবুর রহমান বলেন, ডান হাতের একটি আঙুলের কিছু অংশ বিচ্ছিন্ন অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, এ ব্যাপারে শিশুটির পিতা বৃহস্পতিবার থানায় পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রীর নামে মামলা দায়ের করলে রাতেই তাদেরকে গ্রেফতার করা হয়। আজ (শুক্রবার) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আয়ের উৎস নেই, কিন্তু রাজকীয় জীবনযাপন তাদের

আয়ের উৎস নেই, কিন্তু রাজকীয় জীবনযাপন তাদের

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‎কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

‎কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

ডিএমপি কমিশনার স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

এটিইউর নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’, সিটিটিসিরও নাম বদল

এটিইউর নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’, সিটিটিসিরও নাম বদল

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম