Logo
Logo
×

Advertisement

রাজধানী

হাসিনার জন্মদিন পালনের সময় তরুণীসহ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

Icon

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পিএম

হাসিনার জন্মদিন পালনের সময় তরুণীসহ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী। ছবি: যুগান্তর

Advertisement

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার জন্মদিন পালনের সময় রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে তরুণীসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ৭নং সেক্টরের ২০নং রোডের ১০নং বাসার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ফ্ল্যাটটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বলে জানা গেছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া থানার নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি মো. রাজিব, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রানা, ছাত্রলীগ কর্মী ফাহিম, ছাত্রলীগ নেত্রী ফারজুসহ মোট ১৫ নেতাকর্মী। 

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই বাড়িটিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর যুগান্তরকে বলেন, নাশকতার পরিকল্পনা চলছে এমন খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ওই ফ্ল্যাট থেকে ১৫ জনকে গ্রেফতার করেছি। আমরা এখন তথ্য যাচাই-বাছাই করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতার মিজান

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতার মিজান

আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, গ্রেফতার ১৩

আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, গ্রেফতার ১৩

জামিন পেলেন না জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জন

জামিন পেলেন না জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জন

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

আরও পড়ুন

হাসিনার জন্মদিন পালনের সময় তরুণীসহ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

হাসিনার জন্মদিন পালনের সময় তরুণীসহ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতার মিজান

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতার মিজান

এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি

এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম