কচুয়ায় ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতের মুহাদ্দিস আবু নছর আশরাফী
Advertisement
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম
মুহাদ্দিস আবু নছর আশরাফী। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুর-১ কচুয়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে চমক দেখালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। এর আগে কচুয়ায় গত বৃহস্পতিবার ১০ দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমী মনোনীত হয়েছিলেন। এ নিয়ে কচুয়ায় জামায়াতে ইসলামীর সমর্থক নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছিল।
পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলাবার (২০ জানুয়ারি) চাঁদপুর জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমী জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
প্রার্থিতা প্রত্যাহার করে মুফতি আনিসুর রহমান কাসেমী বলেন, জোটের স্বার্থে সিদ্ধান্ত মেনে নিয়েছি। তবে ভবিষ্যতে দল ও জোটের স্বার্থে আমি কাজ করে যাব। এ বিষয়ে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, বৃহত্তর রাজনীতিক ঐক্য ও জোটগত স্বার্থকে প্রাধান্য দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সম্মান রেখে মুফতি আনিসুর রহমান কাসেমী আমাকে সমর্থন দিয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফভিত্তিক কচুয়া উপজেলা গঠনে কাজ করব।
