Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জড়িত চাকরিচ্যুত পুলিশ সদস্য

শিবালয়ে ২০ কেজি গাঁজাসহ আটক ১

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০২:০৪ এএম

শিবালয়ে ২০ কেজি গাঁজাসহ আটক ১

মানিকগঞ্জের শিবালয়ে ২০ কেজি গাঁজাসহ আটক মো. সোহেল শেখ (৪৫)। ছবি: সংগৃহীত

Advertisement

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ২০ কেজি গাঁজাসহ মো. সোহেল শেখ (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৫ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

তিনি জাফরগঞ্জ রঘুনাথপুর এলাকার মৃত ফরিদ শেখের ছেলে।

তবে এ ঘটনার তদন্তে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য।  স্থানীয় একটি মাদক চক্রের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন পুলিশেরই এক চাকরিচ্যুত সদস্য।  আইন প্রয়োগকারী সংস্থার সাবেক সদস্যের এমন সংশ্লিষ্টতায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জাফরগঞ্জ গ্রামের চাকরিচ্যুত পুলিশ সদস্য সোহাগ একটি বড় মাদকের চালান এলাকায় এনেছেন।  ওই চালানটি সাময়িকভাবে সোহেল শেখের বাড়িতে রেখে দেওয়া হয়।  পরে বিভিন্ন এলাকায় সরবরাহের প্রস্তুতি চলছিল।  তথ্য পেয়ে শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালোর নেতৃত্বে পুলিশের একটি দল গভীর রাতে সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়।  পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, চাকরিচ্যুত পুলিশ সদস্য সোহাগ দীর্ঘদিন ধরেই একটি মাদক চক্রের সঙ্গে জড়িত।  তার স্ত্রী শান্তা বেগমের বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায়।  সেখান থেকে নিয়মিতভাবে মাদকের চালান এনে দিতেন শান্তা বেগম।  পরে সোহাগের মাধ্যমে দৌলতপুর, ঘিওরসহ আশপাশের চরাঞ্চলে এসব মাদক পাইকারিভাবে ছড়িয়ে দেওয়া হতো।  

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট চারজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তারা হলেন- চাকরিচ্যুত পুলিশ সদস্য সোহাগ, তার স্ত্রী শান্তা বেগম, আলাউদ্দিন এবং আটক সোহেল শেখ।

শিবালয় থানার ওসি মো. মনির হোসেন বলেন, ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।  এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

গাজীপুরে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক বিক্রি

গাজীপুরে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক বিক্রি

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম