Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে ৯৫ শতাংশ কারখানায় বেতন পরিশোধ, ছুটি ধাপে ধাপে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০২:০০ এএম

গাজীপুরে ৯৫ শতাংশ কারখানায় বেতন পরিশোধ, ছুটি ধাপে ধাপে

ঈদযাত্রায় যানজট এড়াতে এবার গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ধাপে ধাপে ছুটি হচ্ছে। ছবি: যুগান্তর

Advertisement

শিল্পঅধ্যুষিত গাজীপুর জেলায় ছোট-বড় প্রায় ৫ হাজার শিল্পকারখানা রয়েছে। প্রতিটি ঈদেই বেতন, বোনাসসহ নানান কারণে শ্রমিক অসন্তোষ দেখা দেয়৷ তবে এবারের চিত্রটা ভিন্ন।  ইতোমধ্যে ৯৫ শতাংশ শিল্পকারখানায় বকেয়া বেতন ও ৯১ শতাংশ শিল্পকারখানায় ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে।  

ঈদে ছুটিতে যাওয়ার আগেই বাকি কারখানার বেতন ও ঈদ বোনাস পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়াও একসঙ্গে প্রায় সকল কারখানা ছুটি হওয়ায় ফলে দেখা দেয় তিব্র যানজট।  ঈদযাত্রায় যানজট এড়াতে এবার গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ধাপে ধাপে ছুটি হচ্ছে।  ঈদুল ফিতর উপলক্ষে সাতদিনের সরকারি ছুটি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।  তবে সোমবার বিকাল থেকেই অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন৷  

এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

শিল্প পুলিশ জানিয়েছে, আজ থেকে ছুটি শুরু হয়েছে।  টোটাল কারখানায় ১০ শতাংশ আজকে ছুটি হয়েছে।  আগামীকাল ২৫ শতাংশ, ১৮ তারিখ প্রায় ৪০ শতাংশ এবং বাকি কারখানা ১৯ তারিখে ছুটি হবে।  সরকারি ছুটি সাতদিনের হলেও পোশাক কারখানায় এ ছুটি ৭-১০ দিনের মতো হচ্ছে।  তবে ঈদে যানজট ও ভোগান্তি এড়াতে ধাপে ধাপে গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি দেওয়া হচ্ছে।  পুলিশ ও পোশাক কারখানার মালিকগণের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারখানা ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে বিজিএমইএ ও বিকেএমইএ মোট ২ হাজার ৮৩৪টি কারখানা রয়েছে।  এরমধ্যে এবারের ঈদে ২ হাজার ৭৫৩টি কারখানায় ছুটি দেওয়া হবে।  এছাড়াও আংশিক ছুটি হয়েছে ৮১টি কারখানায়।  এ সকল কারখানাগুলো ছুটি দেওয়া হয়েছে ধারাবাহিকতাভাবে৷ সোমবারে ৬২টি, মঙ্গলবারে ৪৪৪টি, বুধবার ১৪শ ১৪টি ও বৃহস্পতিবার ৮৩৩টি কারখানা ছুটি হবে৷

নাওজোর হাইওয়ে থানার ওসি শওগাতুল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের ১৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৪শ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।  আমরা আশাবাদী এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে৷  

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের কমিশনার এস এম আশরাফুল আলম  জানান, গাজীপুর মহানগর এলাকায় যানজট নিরসনে তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।  মহাসড়কে পেট্রোল টিম, মোবাইল টিম ছাড়াও সাদা পোশাকে প্রায় এক হাজারের মতো মহানগর পুলিশ দায়িত্ব পালন করছেন।

গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানিয়েছেন, তাদের আওতাধীন ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও কালীগঞ্জ এলাকায় বিশ্বরোডে ৮শ'র উপরে জেলা পুলিশ ট্রাফিক ডিউটিতে থাকছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, পোশাক কারখানায় সোমবার থেকে ছুটি শুরু হয়েছে।  এবারের ছুটি ধারাবাহিকভাবে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  অধিকাংশ কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে, ফলে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ নেই। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের

গাজীপুরে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক বিক্রি

গাজীপুরে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক বিক্রি

কওমি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ন্যূনতম বেতন কাঠামোর দাবি

কওমি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ন্যূনতম বেতন কাঠামোর দাবি

গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার, ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ

গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার, ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ

দুই শিশুসন্তানের সামনে নারীকে ধর্ষণ, বিচার না পেয়ে আত্মহত্যাচেষ্টা

দুই শিশুসন্তানের সামনে নারীকে ধর্ষণ, বিচার না পেয়ে আত্মহত্যাচেষ্টা

কারাগারের চার দেয়ালে ৬২ শিশুর শৈশব

কারাগারের চার দেয়ালে ৬২ শিশুর শৈশব

আরও পড়ুন

দর্শনা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেফতার

দর্শনা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম