Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

Advertisement

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:১৫ পিএম

চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

বক্তব্য রাখছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান । ছবি: যুগান্তর

Advertisement

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি  ভুল করে কেউ টেন্ডারবাজি চাঁদাবাজির পথে পা বাড়ান, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না। বিএনপি করলেও রক্ষা পাবেন না। আপনারা এক দুইজন চাঁদাবাজি করবেন,আর তার দায় বিএনপি ও প্রধানমন্ত্রীর ঘাড়ে এসে পড়বে, তা হতে দেওয়া হবে না। 

সোমবার (১৬ মার্চ) ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা চাঁদপুর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের চয়নিকা বিলের খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা জুলাই সনদের প্রতিটি অধ্যায় ভালো করে পড়ে, দেখে, বুঝে বাস্তবায়ন করব।  আমাদের কথার কোনো ব্যত্যয় নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বক্তৃতা করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির আলী আজম আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। 

উদ্বোধন শেষে মন্ত্রী মাটি কেটে ও বৃক্ষ রোপণ করে খাল খননের কার্যক্রম শুরু করেন।

পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহ বিভাগ থেকে জানানো হয়েছে, হরিণাকুন্ডু উপজেলা চাঁদপুর ইউনিয়নের ফসল রক্ষায় বর্ষা মৌসুমে বিলের পানি নিষ্কাশনে খালটি খনন করা হচ্ছে। খরচ হচ্ছে ৫৭ লাখ টাকা। এটি খনন শেষ হলে এলাকার অন্তত এক হাজার ৮শ’ কৃষক উপকৃত হবেন। বিকালে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন মন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত

অনুষ্ঠানে আইনমন্ত্রী একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী

কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম