Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

Advertisement

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত নুরুল ইসলাম (৪৫)। ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুল ইসলাম (৪৫) নামের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার দুলালপুর-বেজুড়া সড়কের শ্মশানখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া এলাকার  সুরুজ মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে নুরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে দুলালপুর বাজার থেকে বেজুড়া এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি শ্মশানখোলা ব্রিজের ওপর উঠলে হঠাৎ একটি ছাগল সামনে চলে আসে। ছাগলটিকে বাঁচাতে গিয়ে নুরুল ইসলাম সজোরে ব্রেক ধরলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। 

নিহতের বড় ভাই নজরুল ইসলাম বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, এ ধরনের কোনো দুর্ঘটনার খবর এখন পর্যন্ত থানায় কেউ জানায়নি। তবে আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় জনজীবন অতিষ্ঠ, বাড়ছে জ্বর-ডায়রিয়া

তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় জনজীবন অতিষ্ঠ, বাড়ছে জ্বর-ডায়রিয়া

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আরও পড়ুন

বিয়ের ৩ মাসেই কিশোরী গৃহবধূর মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি

বিয়ের ৩ মাসেই কিশোরী গৃহবধূর মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

চসিক নির্বাচন শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, ২ জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, ২ জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম