Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য

Advertisement

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ এএম

৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন সেই ইউপি সদস্য

রুস্তম আলী। ছবি: সংগৃহীত

Advertisement

দীর্ঘ ১০ ঘণ্টা পর ৮ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে কক্সবাজারের রামুর ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অপহৃত রুস্তম আলী মুক্তি পেয়েছেন। 

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঈদগাঁওয়ের কালিরছড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা করিম মৌলভী। তিনি জানান, অপহরণকারীরা প্রথমে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও শেষ পর্যন্ত ৮ লাখ টাকায় সমঝোতা হয়। তবে পুলিশের পক্ষ থেকে মুক্তিপণের বিষয়টি জানা নেই বলে জানানো হয়েছে।

এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের পানের ছড়া ঢালা এলাকায় অস্ত্রের মুখে অপহরণের শিকার হন রুস্তম আলী। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঈদগাঁও থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ঈদগড়ের উদ্দেশে রওনা হন রুস্তম। পথে আগে থেকে ওঁতপেতে থাকা ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল তার গতিরোধ করে এবং জোরপূর্বক তুলে নিয়ে যায়।


অপহরণের পরপরই পরিবারের সদস্যদের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

রুস্তম আলী ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খরুলিয়া মোড়া এলাকার বর্তমান ইউপি সদস্য।

রামু থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের অভিযান শেষে অপহৃত ইউপি সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে মুক্তিপণের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাঁকখালী নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাঁকখালী নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

হাটহাজারীতে গ্যারেজ মালিককে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

হাটহাজারীতে গ্যারেজ মালিককে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু অপহরণের ঘটনায় খেলাঘরের উদ্বেগ

সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু অপহরণের ঘটনায় খেলাঘরের উদ্বেগ

অপহরণের পর সাবেক কর্মীকে নির্যাতনের অভিযোগ

কাজ ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ মালিকের কাণ্ড অপহরণের পর সাবেক কর্মীকে নির্যাতনের অভিযোগ

নেত্রকোনা থেকে ‘অপহৃত’ তরুণী ঢাকায় উদ্ধার, যুবক গ্রেফতার

নেত্রকোনা থেকে ‘অপহৃত’ তরুণী ঢাকায় উদ্ধার, যুবক গ্রেফতার

কক্সবাজারে চলন্ত বাসে আগুন

কক্সবাজারে চলন্ত বাসে আগুন

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম