Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু

Advertisement

Icon

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৩০ পিএম

চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু

ছবি: যুগান্তর

Advertisement

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে নাব্য সংকট দূর হওয়ায় দীর্ঘ প্রায় ছয় মাস পর আবারও চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকালে দুটি পণ্যবাহী যানবাহন নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে দীর্ঘদিনের ভোগান্তি শেষে স্বস্তি ফিরেছে দুই পাড়ের হাজারও মানুষের মধ্যে।

জানা গেছে, বিআইডব্লিউটিসির উদ্যোগে চিলমারী-রৌমারী নৌপথে দীর্ঘদিন ধরে নিয়মিত দুটি ফেরিতে পণ্যবাহীসহ বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়ে আসছিল। ব্রহ্মপুত্র নদের নাব্য সংকটের কারণে গত বছরের ১৯ নভেম্বর থেকে চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ‘কুঞ্জলতা’ ও ‘কদম’ নামের দুটি ফেরি প্রায় ছয় মাস ধরে রৌমারী ঘাটে পড়ে ছিল।

সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় নাব্য সংকট কেটে যায়। ফেরি চলাচলের চ্যানেলটি চলাচল উপযোগী হওয়ায় ফেরি চালুর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, পরিবহণ মালিক ও যাত্রীরা।

বৃহস্পতিবার বিকালে ‘কদম’ ফেরি রৌমারী ঘাট থেকে চিলমারীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরি ‘কুঞ্জলতা’ও নিয়মিতভাবে চিলমারী-রৌমারী রুটে চলাচল করবে।

স্থানীয় ব্যবসায়ী মজিবর রহমান বলেন, দীর্ঘদিন ফেরি বন্ধ থাকায় পণ্য পরিবহণে অতিরিক্ত খরচ গুনতে হয়েছে। সময়মতো মালামাল পৌঁছাতে না পারায় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। ফেরি চালু হওয়ায় এখন তারা অনেকটাই স্বস্তি পাবেন।

ট্রাকচালক শাহিন মিয়া বলেন, ফেরি বন্ধ থাকায় বিকল্প সড়ক দিয়ে ঘুরে যেতে অনেক সময় ও জ্বালানি খরচ হতো। এতে আমাদের ভোগান্তির শেষ ছিল না। এখন ফেরি চালু হওয়ায় কম সময়ে সহজেই গাড়ি পারাপার করা যাবে।

স্থানীয় শিক্ষক আবু সাঈদ বলেন, রৌমারী-চিলমারী ফেরি চালু হওয়ায় এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আবারও সচল হলো। শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। আমরা চাই, ফেরি চলাচল স্থায়ীভাবে অব্যাহত থাকুক।

বিআইডব্লিউটিসির চিলমারী কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ও ঘাট ইনচার্জ মো. আকিব হোসেন আকাশ জানান, বৃহস্পতিবার বিকালে দুটি পণ্যবাহী গাড়ি নিয়ে ফেরি ‘কদম’ রৌমারী ঘাট থেকে চিলমারীর উদ্দেশ্যে যাত্রা করে। এখন থেকে দুটি ফেরিই নিয়মিত চিলমারী-রৌমারী রুটে চলাচল করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙনের শঙ্কায় ৯ গ্রামের মানুষ

দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙনের শঙ্কায় ৯ গ্রামের মানুষ

এনসিপি নেতাকে দল থেকে বহিষ্কার

এনসিপি নেতাকে দল থেকে বহিষ্কার

৭৮ লাখ টাকার সেতু, নেই সংযোগ সড়ক

৭৮ লাখ টাকার সেতু, নেই সংযোগ সড়ক

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালককে বদলি

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালককে বদলি

কার্যক্রম নিষিদ্ধ ফুলবাড়ী আ.লীগের সম্পাদক গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ ফুলবাড়ী আ.লীগের সম্পাদক গ্রেফতার

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম