Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রামুতে ছেলের গুলিতে বাবার মৃত্যু

Advertisement

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:২৯ পিএম

রামুতে ছেলের গুলিতে বাবার মৃত্যু

Advertisement

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছেলের গুলিতে বাবা নিহত হয়েছেন।

রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আয়াজ মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত জোবাইর উদ্দিন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলকুলা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আয়াজ ও তার ছেলে জোবাইর উদ্দিনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জোবাইর তার বাবাকে গুলি করেন।

মো. আয়াজ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টায় তিনি মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি মনিরুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে আরও ২ নাগা বেসামরিক নিহত

ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে আরও ২ নাগা বেসামরিক নিহত

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি

গ্রিসে বিস্ফোরণের পর ভবনধস, ৬ জনের প্রাণহানি

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম