Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডেপুটি স্পিকারের উদ্যোগ: বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা পাবে এলাকাবাসী

Advertisement

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:২২ পিএম

ডেপুটি স্পিকারের উদ্যোগ: বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা পাবে এলাকাবাসী

বন্যহাতি তাড়াতে দুর্গাপুর উপজেলার সীমান্তে স্থাপন করা হচ্ছে সোলার স্ট্রিট লাইট। ছবি: যুগান্তর

Advertisement

প্রায় প্রতিবছরই সীমান্তে বন্যহাতির আক্রমণে আদিবাসী ও বাঙালী কৃষক নিহত হয়। সেই সঙ্গে বিনষ্ট করে খেতের ফসল, ঘরবাড়ি ও বিভিন্ন গাছের বাগান। বন্যহাতির এই তাণ্ডব থেকে রক্ষা পেতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও ২নং দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ২০টি সোলার স্ট্রিট লাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে দাহাপাড়া এলাকার পাহাড়ি রাস্তার পাশে স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করা হয়। 

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাহাড়ি এই জনপদের মানুষ বন্যহাতির আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রায়ই সীমান্ত পেরিয়ে ১৭ থেকে ৩০টি হাতির দল লোকালয়ে নেমে এসে ব্যাপক তাণ্ডব চালায়। বন্যহাতির দল কৃষকদের চাষকৃত বোরো ধানের খেত, আম-কাঁঠাল ও কলার বাগান নষ্ট করার পাশাপাশি মাঝেমধ্যেই ঘরবাড়ি ভেঙে ফেলে। হাতির আক্রমণে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে এই এলাকায়।

সর্বশেষ গত ৫ মে দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভবানিপুর এলাকায় বন্যহাতির আক্রমণে পার্থ রাংসা নামের এক যুবক নির্মমভাবে নিহত হন। এ ঘটনার পর এলাকার মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এমপি বিশেষ উদ্যোগে এই প্রকল্প হাতে নিয়েছেন। আজ এ অনুষ্ঠানে নিহত পার্থ রাংসার পিতা লিপসন নকরেক সোলার লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন।

স্থানীয় বাসিন্দা জাফর আলী জানান, পাঁকা ধান ও কাঁঠাল পাকার মৌসুমে অত্র অঞ্চলে বন্যহাতির আক্রমণ বেড়ে যায়। প্রতিদিন রাতেই হাতির দল এসে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করে। সোলার লাইটগুলো স্থাপন হলে অত্র এলাকার মানুষ কিছুটা স্বস্তি পাবে। সেই সঙ্গে বন্যহাতির আক্রমণ থেকে জানমালসহ আমাদের ফসল রক্ষা করতে পারব। 

আদিবাসী নেতা অঞ্জন চিসাম বলেন, হাতির আক্রমণে আদিবাসী যুবকের মৃত্যুর পর আমাদের প্রিয় নেতা ডেপুটি স্পিকার মহোদয় তাৎক্ষণিক প্রতিরোধের উদ্যোগ নেন। আজ আমরা ২০টি সোলার স্ট্রিট লাইট পেয়েছি। আলোর কারণে হাতি সাধারণত লোকালয়ে প্রবেশ করতে ভয় পায়। তবে বিস্তীর্ণ সীমান্ত এলাকার জন্য এটি যথেষ্ট নয়, আগামী কয়েক মাসের মধ্যে আরও লাইট স্থাপনের দাবি জানাচ্ছি আমরা।

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাই ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে এ ধরনের সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য। এই উদ্যোগের ফলে স্থানীয় আদিবাসী ও বাঙালী কৃষকদের জানমালের নিরাপত্তা অনেকাংশেই বেড়ে যাবে। বন্যহাতির সামনে পড়লে আমাদের করণীয় কী? বন বিভাগের ভলান্টিয়ারের মাধ্যমে সীমান্ত এ ধরনের সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ইউনিয়ন প্রশাসক বজলুর রহমান আনছারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলেই মামলা

ডেপুটি স্পিকার ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলেই মামলা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নারীর মাটিচাপা লাশ উদ্ধার, সাবেক স্বামীকে আটকের বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

ধর্ষণে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণী, দুলাভাই গ্রেফতার

ধর্ষণে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণী, দুলাভাই গ্রেফতার

নিজ অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন বাবর

নিজ অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন বাবর

আরও পড়ুন

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম