Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৬ জন বেঁচে ফিরলেন যেভাবে

Advertisement

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৬ জন বেঁচে ফিরলেন যেভাবে

ছবি: সংগৃহীত

Advertisement

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ‘এফবি মহিমা’ নামে একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১৮ জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রলারসহ এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বুধবার (৮ জুলাই) ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- বরগুনার তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের কালাম (৬০) এবং শহীদ (৫৫)।

ট্রলারের মালিক তপন জমাদ্দার জানান, গত মঙ্গলবার ভোরে তালতলী থেকে ১৩ জন জেলে নিয়ে ট্রলারটি গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশে রওনা হয়। পরে সাগরে অবস্থানকালে অন্য একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ওই ট্রলারের ৫ জেলেকে উদ্ধার করে ‘এফবি মহিমা’ ট্রলারে আশ্রয় দেওয়া হয়। ফলে ট্রলারটিতে মোট জেলের সংখ্যা দাঁড়ায় ১৮ জনে। পরবর্তীতে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র প্রচণ্ড উত্তাল হয়ে উঠলে তীব্র ঢেউয়ের আঘাতে ট্রলারটি সাগরে ডুবে যায়।  

ট্রলারটি ডুবে যাওয়ার পর ১৮ জন জেলেই সাগরে ভেসে যান। এ সময় কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরা ট্রলারের জেলেরা সাগরে ভাসমান অবস্থায় ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত জেলেদের নিরাপদে পটুয়াখালীর মহিপুর বন্দরে নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পর থেকেই ডুবে যাওয়া ট্রলারসহ বাকি দুই জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। পাথরঘাটা কোস্টগার্ড এবং ট্রলার মালিক সমিতির যৌথ উদ্যোগে ৪টি ছোট ট্রলার নিয়ে সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ, আঘাত হানতে পারে যে সময়

মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ, আঘাত হানতে পারে যে সময়

বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক গুরুত্ব ও বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা

বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক গুরুত্ব ও বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা

লঘুচাপের প্রভাবে উপকূল এলাকায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা, ৩ নম্বর সংকেত

লঘুচাপের প্রভাবে উপকূল এলাকায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা, ৩ নম্বর সংকেত

উপকূলে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে উদ্ধার

উপকূলে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে উদ্ধার

সারা দেশে বৃষ্টি আভাস, কমতে পারে গরম

সারা দেশে বৃষ্টি আভাস, কমতে পারে গরম

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম