Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রলারডুবি

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৬ মাঝি-মাল্লা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী (পটুয়াখালী)

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৬ মাঝি-মাল্লা

ছবি: যুগান্তর

Advertisement

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে একটি মাছ ধরার ট্রলার তলা ফেটে ডুবে গেছে। তবে পাশে থাকা অন্য ট্রলারগুলোর তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রলারটিতে থাকা ১৬ জেলে।

শুক্রবার (১০ জুলাই) সকালে বঙ্গোপসাগরের হাইর এলাকার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া গ্রামের মিঠন হাওলাদারের বলে জানা গেছে। 

আজ বিকাল সাড়ে ৩টায় মিঠন হাওলাদারের বাবা বাবুল হাওলাদার ও কোড়ালিয়া মৎস্যজীবী সমিতির সভাপতি জহির হাওলাদার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।  

প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, মাছ ধরার সময় হঠাৎ সাগরে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। একপর্যায়ে ঢেউয়ের আঘাতে ট্রলারটির তলা ফেটে পানি উঠতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে জেলেরা ট্রলারটি চালিয়ে নিরাপদে আশপাশে থাকা অন্য  ট্রলারগুলোর কাছাকাছি যায়। তাদের ডাক শুনে পাশে মাছ ধরতে থাকা অন্য ট্রলারগুলোর জেলেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলারে থাকা ১৬ জেলেকে নিরাপদে উদ্ধার করেন। পরে ট্রলারটির বেশিরভাগ অংশ পানিতে ডুবে যায়। 

দুর্ঘটনায় ট্রলারে থাকা মাছ ধরার জাল, বরফ, জ্বালানি, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন মালামালের একটি বড় অংশ সাগরের পানিতে ভেসে যায়। 

বাবুল হাওলাদার বলেন, ট্রলারে থাকা ১৬ জন জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তিনটি ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করে কোড়ালিয়া ঘাটে নিয়ে আসা হচ্ছে।

জহির হাওলাদার বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তুফানিয়া এলাকা দিয়ে ডুবে যাওয়া ট্রলারটি ঘাটে নিয়ে আসা হচ্ছে। 

রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি এইমাত্র জেনেছি। আমরা খোঁজখবর নিয়ে দেখছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মেঘনায় ট্রলার ডুবি: দুদিন পর মিলল ৩ লাশ, নিখোঁজ ১

মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ, আঘাত হানতে পারে যে সময়

মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ, আঘাত হানতে পারে যে সময়

বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক গুরুত্ব ও বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা

বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক গুরুত্ব ও বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা

লঘুচাপের প্রভাবে উপকূল এলাকায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা, ৩ নম্বর সংকেত

লঘুচাপের প্রভাবে উপকূল এলাকায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা, ৩ নম্বর সংকেত

উপকূলে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে উদ্ধার

উপকূলে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে উদ্ধার

সারা দেশে বৃষ্টি আভাস, কমতে পারে গরম

সারা দেশে বৃষ্টি আভাস, কমতে পারে গরম

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম