Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

Advertisement

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৪২ পিএম

ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

বড়লেখার মুছেগুল গ্রামে বসতঘরে একা পেয়ে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে আব্দুল মালেককে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ভুক্তভোগী কিশোরীর ভাই চান মিয়ার দায়ের করা মামলায় উপজেলার পানিধার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

গ্রেফতার মালেক একই গ্রামের আব্দুন নুরের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতার আব্দুল মালেক বিবাহিত ও দুই সন্তানের জনক হলেও লম্পট প্রকৃতির লোক। তিনি ও ভুক্তভোগী কিশোরী পাশাপাশি বাড়িতে বসবাস করেন। কিশোরীর মা সৌদি আরব প্রবাসী। কিশোরী ও তার ও সৎভাই তানভির আহমদ বাড়িতে বসবাস করেন। তারা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মা মনিজা বেগম সরল বিশ্বাসে বিদেশ হতে আসামির নিকট সংসারের খরচসহ বাজার করে দেওয়ার জন্য টাকা পাঠান। এই সুযোগে মালেক প্রায় সময় তাদের ঘরে যাতায়াত করত।   

গত ৩ এপ্রিল রাত ১০টার সময় ভাই তানভির আহমদ ঘরে না থাকার সুযোগে অভিযুক্ত আব্দুল মালেক কিশোরীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। এরপর হতে মালেক ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করে। এরই ধারাবাহিকতায় ২ জুলাই রাত ১১টার দিকে মালেক বাজার নিয়ে কিশোরীর ঘরে যায়। ভাই তানভির আহমদ ঘরে না থাকার সুযোগে আসামি একইভাবে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী কিশোরী স্বজনদের কাছে বিষয়টি জানায়।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ধর্ষণ মামলা রুজুর পর পরই অভিযান চালিয়ে পৌরশহরের পানিধার এলাকা থেকে বৃহস্পতিবার রাতে আসামি আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতার মিজান

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতার মিজান

আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, গ্রেফতার ১৩

আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, গ্রেফতার ১৩

জামিন পেলেন না জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জন

জামিন পেলেন না জাসদ কার্যালয় থেকে গ্রেফতার ২৭ জন

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

আরও পড়ুন

স্ত্রীকে বিদেশে পাচার, স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে বিদেশে পাচার, স্বামীর যাবজ্জীবন

শাহজালাল মাজারের আয়-ব্যয়ের হিসাব রাখতে নিয়োগ বিজ্ঞপ্তি

শাহজালাল মাজারের আয়-ব্যয়ের হিসাব রাখতে নিয়োগ বিজ্ঞপ্তি

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ

রাঙ্গাবালীতে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু

রাঙ্গাবালীতে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম