Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাঁশখালীতে বন্যার পানি কমলেও ত্রাণ মিলছে না দুর্গতদের

Advertisement

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

বাঁশখালীতে বন্যার পানি কমলেও ত্রাণ মিলছে না দুর্গতদের

ছবি: যুগান্তর

Advertisement

টানা এক সপ্তাহ অতিবর্ষণ, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের পানিতে উপজেলার ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দি ছিল। সোমবার (১৩ জুলাই) ভোর থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। 

সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার বাহারছাড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা, সরল, গন্ডামারা এলাকায় পানি কমতে শুরু করেছে। এসব অঞ্চলের ভুক্তভোগীদের অভিযোগ ওই এলাকায় অতিরিক্ত পানি ও যোগাযোগ ব্যবস্থা ঠিক না থাকায় তারা সরকারি-বেসরকারি ত্রাণের সুবিধা পাননি।

কাথারিয়া ইউনিয়নের মানিকপাঠান এলাকার সিএনজিচালিত অটোরিকশা চালক আবদুল করিম জানান, বন্যায় যেখানে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে পর্যাপ্ত ত্রাণ যায়নি। যারা ত্রাণ নিয়ে আসে তারা রাস্তার পাশে দিয়ে চলে যায়।

পশ্চিম গন্ডামারা লবণচাষি সমিতির সভাপতি আবু আহমেদ জানান, পশ্চিম গন্ডামারা এলাকায় বন্যার পানিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। তারা এখনো পর্যন্ত কোনো ধরনের সরকারি-বেসরকারি ত্রাণের সহযোগিতা পাননি। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ত্রাণবাহী গাড়িগুলো ওই এলাকায় প্রবেশ করতে পারছে না। অনুমান করা হচ্ছে পশ্চিম গন্ডামারায় এখন পর্যন্ত প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন জানান, দুর্গত এলাকায় পানি কমতে শুরু করেছে। এসব এলাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন গ্রুপ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। উপজেলার বন্যাকবলিত এলাকার মানুষ কাছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার ব্যবস্থায় সোমবার পর্যন্ত ১০০ টন চাল ও ৫ হাজার পরিবারে শুকনো খাবার বিতরণ করেছি। ইতোমধ্যে আমাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

বাঁশখালীতে মীর শাহে আলম জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম

বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম

কেরালায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২

কেরালায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২

দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার আ.লীগ নেতা

দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার আ.লীগ নেতা

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস

ফারাক্কা ব্যারাজের ১০৯ গেট খোলা বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম