Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বায়না ধরে কেনা মোটরসাইকেলে প্রাণ গেল দুই বন্ধুর

Advertisement

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম

বায়না ধরে কেনা মোটরসাইকেলে প্রাণ গেল দুই বন্ধুর

ছবি: যুগান্তর

Advertisement

বাবার কাছে বায়না ধরে নতুন মোটরসাইকেল কিনেছিলেন রাতুল সর্দার। তিন দিন পর ওই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল রাতুলসহ তার বন্ধুর। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহণের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের শাহাদাত সর্দারের ছেলে রাতুল সর্দার (১৭) এবং পাশের পুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (২০)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাবার কাছে বায়না ধরে তিন দিন আগে নতুন মোটরসাইকেল কিনেছিলেন রাতুল। বৃহস্পতিবার সকালে ওই মোটরসাইকেল নিয়ে বন্ধু রাজুকে সঙ্গে করে ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে যান। সেখানে দ্রুতগতির গোল্ডেন লাইন পরিবহণের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি ছিটকে সড়কে পড়ে দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন রাতুল ও রাজু।

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন রাতুলের মৃত্যু হয়। গুরুতর আহত রাজুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান হোসেন বলেন, আমরা এক্সপ্রেসওয়ে এলাকায় টহল দিচ্ছিলাম। এ সময় দুর্ঘটনার শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি, গোল্ডেন লাইন পরিবহণের বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন রাতুল মারা যান। পরে রাজুকেও ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ ধাওয়া করে গোল্ডেন লাইন পরিবহণের বাসটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

বিদেশি নাগরিকসহ নিহত ২ ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম