Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভূমিদস্যুদের দুর্বল ভাবলে চলবে না: গয়েশ্বর

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

ভূমিদস্যুদের দুর্বল ভাবলে চলবে না: গয়েশ্বর

দক্ষিণ কেরানীগঞ্জের চর পাইনা এলাকায় অভ্যন্তরীণ জলাশয়ে রুইজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভূমিদস্যুদের দুর্বল ভাবলে চলবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পরিকল্পিতভাবে এগোতে হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের চর পাইনা এলাকায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাশয়ে রুইজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভূমিদস্যুদের হাত অনেক বড়। তারা উচ্চ সমাজে বাস করে। তাদের দুর্বল ভাবলে চলবে না।

কেরানীগঞ্জ একসময় কৃষিপ্রধান এলাকা ছিল উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন আবাসন প্রকল্পের নামে কৃষকের জমি দখলের অভিযোগ রয়েছে। অনেক কৃষক জমি বিক্রি করেও পুরো টাকা পাননি। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রকল্পের নকশার তুলনায় বেশি প্লট বিক্রির অভিযোগও রয়েছে। এতে কৃষকের পাশাপাশি জমির ক্রেতারাও প্রতারণার শিকার হচ্ছেন। 

তিনি বলেন, কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগে। রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয়। কাজ করতে গেলে নানা ধরনের বাধার মুখোমুখি হতে হয়। এমনকি সরকারি প্রশাসনের ওপরও বিভিন্ন ধরনের হুমকি আসতে পারে। তাই এসব সমস্যা সমাধানে ধৈর্য ও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

গয়েশ্বর আরও বলেন, কৃষিজমি ও জলাভূমি রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ভূমিদস্যুতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কৃষক ও সাধারণ জমির মালিকদের স্বার্থও নিশ্চিত করতে হবে।

পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রায় ১৫০ কেজি রুইজাতীয় মাছের পোনা জলাশয়ে ছাড়া হয়। 

কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি নেতা খোরশেদ জমিদার, ইমানউল্লাহ, সামিউল্লাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিয়ার আদর্শ অনুসরণ করা কঠিন সাধনা: গয়েশ্বর

জিয়ার আদর্শ অনুসরণ করা কঠিন সাধনা: গয়েশ্বর

অসুস্থ জ্বালানি মন্ত্রীকে দেখতে গেলেন গয়েশ্বর রায়

অসুস্থ জ্বালানি মন্ত্রীকে দেখতে গেলেন গয়েশ্বর রায়

আপনি যত চোর নিয়ে বিদেশে গেছেন সবাইকে নিয়ে আসেন

হাসিনার উদ্দেশে গয়েশ্বর আপনি যত চোর নিয়ে বিদেশে গেছেন সবাইকে নিয়ে আসেন

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায়

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্নটা অবান্তর: গয়েশ্বর

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্নটা অবান্তর: গয়েশ্বর

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম