Logo
Logo
×

Advertisement

অন্যান্য

অসুস্থ জ্বালানি মন্ত্রীকে দেখতে গেলেন গয়েশ্বর রায়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

অসুস্থ জ্বালানি মন্ত্রীকে দেখতে গেলেন গয়েশ্বর রায়

Advertisement

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে তার বাসায় গিয়েছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর আদাবরে ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি মন্ত্রীর চিকিৎসার অগ্রগতির খোঁজ নেন এবং পূর্ণ সুস্থতা কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে জ্বর নিউমোনিয়াসহ নানা শারীরিক জটিলতায় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে আজ (শনিবার) তাকে রাজধানীর আদাবরের বাসায় নিয়ে আসা হয়। বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানেই তার পরবর্তী চিকিৎসা ও পরিচর্যা চলছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও মন্ত্রীর সহধর্মিণী রুমানা মাহমুদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী

ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী

জিয়ার আদর্শ অনুসরণ করা কঠিন সাধনা: গয়েশ্বর

জিয়ার আদর্শ অনুসরণ করা কঠিন সাধনা: গয়েশ্বর

আপনি যত চোর নিয়ে বিদেশে গেছেন সবাইকে নিয়ে আসেন

হাসিনার উদ্দেশে গয়েশ্বর আপনি যত চোর নিয়ে বিদেশে গেছেন সবাইকে নিয়ে আসেন

ভূমিদস্যুদের দুর্বল ভাবলে চলবে না: গয়েশ্বর

ভূমিদস্যুদের দুর্বল ভাবলে চলবে না: গয়েশ্বর

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিশ্চয়তা শাহবাগে বিক্ষোভ

নিয়োগে অনিশ্চয়তা শাহবাগে বিক্ষোভ

সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন আবারও গণভোটের চিন্তা

আবারও গণভোটের চিন্তা

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কেন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠেন

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কেন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম