Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘোরানোর সময় নদীতে টমটম, চালক নিখোঁজ

Advertisement

Icon

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

ঘোরানোর সময় নদীতে টমটম, চালক নিখোঁজ

Advertisement

মৌলভীবাজারের কমলগঞ্জে ঘোরানোর সময় ধলাই নদীতে টমটমসহ পড়ে চালক প্রিতম এরিক (পিতু) নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে টমটমটি উদ্ধার করলেও নিখোঁজ চালকের সন্ধান পাননি। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে অনুসন্ধান শুরু করেছে।

নিখোঁজ প্রিতম এরিক (পিতু) কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার টমাস এরিকের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালে প্রিতম এরিক একজন স্থানীয় যাত্রীকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর পাড়ে নিজের টমটমটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়। এ সময় টমটমসহ চালকও পানিতে তলিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ে যাওয়ার পর প্রিতম স্থানীয়দের সহায়তার জন্য চিৎকার করেন। খবর পেয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাদের চোখের সামনেই তিনি পানিতে তলিয়ে যান। এরপর স্থানীয়রা নদীতে নেমে বিভিন্নভাবে তার সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নদীর পানিতে থাকা টমটমটি উদ্ধার করা সম্ভব হলেও চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টমটমটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আমাদের মৌলভীবাজারে ডুবুরি দল নেই। তাই সিলেট থেকে ডুবুরি দল এসেছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন বলেন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গণহত্যার বিচারকে বর্তমান সরকার দীর্ঘসূত্রিতায় ফেলেছে: শিবির সভাপতি

জুলাই বিপ্লব গণহত্যার বিচারকে বর্তমান সরকার দীর্ঘসূত্রিতায় ফেলেছে: শিবির সভাপতি

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

গরুর সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

গরুর সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মৌলভীবাজারে হত্যা মামলায় দুই সহোদরের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে হত্যা মামলায় দুই সহোদরের মৃত্যুদণ্ড

প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেল চা শ্রমিক পরিবার

যুগান্তরে সংবাদ প্রকাশ প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেল চা শ্রমিক পরিবার

১৩ বছর ধরে কারাবন্দি সেই এনামুল এখন পাগল

সাগর-রুনী হত্যা ১৩ বছর ধরে কারাবন্দি সেই এনামুল এখন পাগল

আরও পড়ুন

যুগান্তরে সংবাদ প্রকাশ বিনা দোষে ২২ বছর কারাবাস: ৫ কোটি ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

বিনা দোষে ২২ বছর কারাবাস: ৫ কোটি ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিককে মারধর, ডেলিভারি বন্ধ

চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিককে মারধর, ডেলিভারি বন্ধ

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

বিয়ের ৩ মাসেই কিশোরী গৃহবধূর মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি

বিয়ের ৩ মাসেই কিশোরী গৃহবধূর মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম