Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মৌলভীবাজারে হত্যা মামলায় দুই সহোদরের মৃত্যুদণ্ড

Advertisement

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

মৌলভীবাজারে হত্যা মামলায় দুই সহোদরের মৃত্যুদণ্ড

Advertisement

মৌলভীবাজারে আজিজুল মিয়া হত্যা মামলায় দুই সহোদরকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক ফাহমিদা খাতুন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজনগর উপজেলার মুনিয়ারপাড় গ্রামের সহোদর রুবেল মিয়া ও রুমান মিয়া।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের জয়নাল আবেদীন ও রিপন মিয়া।

মামলা সূত্রে জানা যায়, নিহত আজিজুল মিয়া (৪৫) স্থানীয় পঞ্চায়েতের সালিশ বিচারক ছিলেন। ২০১৩ সালে একটি বিচার-সালিশকে কেন্দ্র করে আসামিপক্ষের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জেরে আসামিরা সংঘবদ্ধ হয়ে আজিজুল মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রুবেল মিয়া ও রুমান মিয়াকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ড দেন। আর হত্যাকাণ্ডে সহায়তার দায়ে জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বপন মিয়া, জহির মিয়া, কমরু মিয়া ও ফয়ছল মিয়াকে খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে রুবেল মিয়া ও রিপন মিয়া ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

অন্যদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও স্বজনরা।

মৌলভীবাজার জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ বলেন, এ রায়ের মাধ্যমে আইনের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে। অপরাধ করে কেউ আইনি সাজা থেকে রেহাই পাবে না—এ রায় তারই দৃষ্টান্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গণহত্যার বিচারকে বর্তমান সরকার দীর্ঘসূত্রিতায় ফেলেছে: শিবির সভাপতি

জুলাই বিপ্লব গণহত্যার বিচারকে বর্তমান সরকার দীর্ঘসূত্রিতায় ফেলেছে: শিবির সভাপতি

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

গরুর সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

গরুর সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেল চা শ্রমিক পরিবার

যুগান্তরে সংবাদ প্রকাশ প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেল চা শ্রমিক পরিবার

ঘোরানোর সময় নদীতে টমটম, চালক নিখোঁজ

ঘোরানোর সময় নদীতে টমটম, চালক নিখোঁজ

১৩ বছর ধরে কারাবন্দি সেই এনামুল এখন পাগল

সাগর-রুনী হত্যা ১৩ বছর ধরে কারাবন্দি সেই এনামুল এখন পাগল

আরও পড়ুন

চসিক নির্বাচন শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, ২ জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, ২ জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

নাটোরে সোনালী ব্যাংকে জালিয়াতি দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম