Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিয়ানমারের নামে বাজারে স্বাদহীন ভারতীয় ইলিশ

দুই মাসে আমদানি সাড়ে ৩ লাখ কেজি

Advertisement

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

মিয়ানমারের নামে বাজারে স্বাদহীন ভারতীয় ইলিশ

মিয়ানমারের নামে বাজারে স্বাদহীন ভারতীয় ইলিশ। ছবি: যুগান্তর

Advertisement

পদ্মার দেশি ইলিশ ভেবে মাছ কিনছেন ক্রেতারা। কিন্তু বাড়িতে নিয়ে রান্নার পর মিলছে না সেই স্বাদ ও গন্ধ। স্থানীয়দের অভিযোগ, বাজারে কম দামে বড় আকারের এসব মাছের একটি অংশ ‘মিয়ানমারের ইলিশ’ বলে বিক্রি হচ্ছে। অথচ বেনাপোল স্থলবন্দরের কাগজপত্রে এসব মাছ ভারত থেকে আমদানি করা।

দুই মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে এমন ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ। আমদানি করা হয়েছে ২২টি প্রতিষ্ঠানের মাধ্যমে। দুই মাসে আমদানি করা ইলিশের ঘোষিত মূল্য ৬ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫১০ টাকা। জুলাইয়ে ২৯ হাজার ৪৪০ কেজির মূল্য দেখানো হয়েছে ৩৫ লাখ ৪৮ হাজার ৭৯৬ টাকা। আগস্টে ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজির মূল্য ৬ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৭১৪ টাকা। দুই মাসের হিসাবে প্রতি কেজি ইলিশের গড় ঘোষিত মূল্য দাঁড়ায় প্রায় ১৯৬ টাকা।

বেনাপোল স্থলবন্দর উপ-পরিচালক রুহুল আমিন বলেন, জুলাইয়ে তিনটি প্রতিষ্ঠান ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ আমদানি করেছে। আগস্টে ১৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে এসেছে ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি। দুই মাসে মোট আমদানি হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি। ২২টি প্রতিষ্ঠানের নামের মধ্যে বেনাপোল, যশোর, বাগআঁচড়া, ঢাকা, খুলনা, সাতক্ষীরা ও পাবনার প্রতিষ্ঠান রয়েছে।

ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, যশোরের বাজারে ১ কেজি ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের দেশি ইলিশ প্রতি কেজি ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিপরীতে ১ কেজি ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের বিদেশি ইলিশের দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা। কেজিতে দামের ব্যবধান প্রায় ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকা। ভারতীয় ইলিশের গড় আমদানি মূল্য ৫৫০ থেকে ৬০০ টাকা, বাজারে বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত।

বন্দর দিয়ে আসা ইলিশের একটি অংশ বেনাপোল, শার্শা, বাগআঁচড়া ও নাভারণের বাজার হয়ে যশোর বড় বাজারে যাচ্ছে। বড় বাজারের পদ্মা ফিস, গৌরব ফিস, মেসার্স তিতাস ফিস ও মেসার্স জামান ফিসসহ কয়েকটি আড়তে এসব মাছ ওঠার তথ্য পাওয়া গেছে। 

বেনাপোল আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, সারা বছর চট্টগ্রাম বন্দর দিয়ে মালয়েশিয়া, মিয়ানমার এবং ওমান থেকে হিমায়িত ইলিশ মাছ আমদানি হয়। শুধু প্রতি বছর ১৫ থেকে ২৫ দিন ভারত থেকে কিছু তাজা ইলিশ আমদানি হয়।

বেনাপোল স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন পরিদর্শক আশ-ওয়াদুল আলম বলেন, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বেনাপোল দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি হয়েছে। জুলাইয়ে তিনটি এবং আগস্টে ১৯টি প্রতিষ্ঠান এসব মাছ আমদানি করেছে।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, মৎস্য অধিদপ্তর থেকে ভারতীয় ইলিশ আমদানির অনুমতি পাওয়ায় গত দুই অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে ৫৬৭ টন ইলিশ আমদানি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ

এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ

এক ইলিশের দাম ১০ হাজার টাকা

এক ইলিশের দাম ১০ হাজার টাকা

ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ, বিপাকে আমদানিকারকরা

ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ, বিপাকে আমদানিকারকরা

এক ইলিশের দাম ১১ হাজার টাকা

এক ইলিশের দাম ১১ হাজার টাকা

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস প্রতিমন্ত্রীর

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস প্রতিমন্ত্রীর

ইলিশের দেশ বরিশালে গুজরাটের ইলিশ

দেশি বলে বেশি দামে বিক্রি ইলিশের দেশ বরিশালে গুজরাটের ইলিশ

আরও পড়ুন

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম