Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দীঘিনালায় অতিরিক্ত সার মজুত, ২১ মেট্রিক টন জব্দ

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পিএম

দীঘিনালায় অতিরিক্ত সার মজুত, ২১ মেট্রিক টন জব্দ

ছবি: সংগৃহীত

Advertisement

খাগড়াছড়ির দীঘিনালায় এক সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে  দীঘিনালা বাস স্টেশন এলাকায় এস এস ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও -অ.দা) ফারিয়া সুলতানা। 

এসময় সরকারি বরাদ্দের অতিরিক্ত সার মজুত এবং বরাদ্দকৃত সার নির্ধারিত গুদামে না রেখে অন্যত্র সংরক্ষণের অপরাধে ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয় অনাদায়ে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জরিমানার টাকা পরিশোধ করায় কারাদণ্ড দেওয়া হয়নি।

ইউএনও ফারিয়া সুলতানা  বলেন, ‘অতিরিক্ত সার মজুত করায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী এসএস ট্রের্ডাসের ব্যবস্থাপক  সাজ্জাদ হোসেনকে (২৭) জরিমানা করা হয়। একই সঙ্গে ২১ মেট্রিক টন সার জব্দ করে উপজেলা কৃষি অফিসারের জিম্মায় রাখা হয়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ গ্রেফতার ২

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ গ্রেফতার ২

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ চালু

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ চালু

সংকট নিয়ে বক্তব্য দিতে রাজি নন কৃষি কর্মকর্তা, সাংবাদিকদের হুমকি

সংকট নিয়ে বক্তব্য দিতে রাজি নন কৃষি কর্মকর্তা, সাংবাদিকদের হুমকি

সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

শ্রমিক লীগ নেতার দোকানে পাওয়া গেল ৩ টন সার

শ্রমিক লীগ নেতার দোকানে পাওয়া গেল ৩ টন সার

সার সরবরাহে স্বচ্ছতা চায় সংসদীয় কমিটি

সার সরবরাহে স্বচ্ছতা চায় সংসদীয় কমিটি

আরও পড়ুন

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

বিয়ের ৩ মাসেই কিশোরী গৃহবধূর মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি

বিয়ের ৩ মাসেই কিশোরী গৃহবধূর মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

চসিক নির্বাচন শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম