Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ গ্রেফতার ২

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ গ্রেফতার ২

ফাইল ছবি

Advertisement

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ দুজনকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানিয়েছেন।

কোস্ট গার্ড জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। অভিযানের সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশে ট্রাক থেকে একটি কার্গো বোটে সার স্থানান্তরের সময় ৩০ হাজার কেজি বা ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। অভিযানে সার পাচারে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

এর আগে, গত ১০ সেপ্টেম্বর একই বাঁশবাড়িয়া ঘাট এলাকায় মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রাকে থাকা ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছিল কোস্ট গার্ড। এ ঘটনাও সীতাকুন্ড থানায় মামলা দায়ের করা হয়েছিল।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন- জব্দ করা সার, ট্রাক ও গ্রেফতারদের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম