শ্রমিক লীগ নেতার দোকানে পাওয়া গেল ৩ টন সার
Advertisement
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের মুক্তাগাছায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা মো. জাকির হোসেনের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে মজুত তিন টন সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ওই শ্রমিক লীগ নেতাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার দুল্লা ইউনিয়নের ইছাখালী বাজারে এ অভিযান পরিচালনা করেন ইউএনও কৃষ্ণ চন্দ্র।
অভিযুক্ত জাকির স্থানীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও মেসার্স রিহাদ মাহমুদ জয় এন্টারপ্রাইজের সত্বাধিকারী।
জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে ইউএনও কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে অভিযানে জাকিরের দোকান মেসার্স রিহাদ মাহমুদ জয় এন্টারপ্রাইজ থেকে ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ টিএসপি, ৪১ বস্তা ইউরিয়া ও সাত বস্তা এমওপি সার জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক জাকিরকে না পাওয়ায় তাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ইছাখালী বাজারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে সার মজুত ও মেয়াদোত্তীর্ণ সার বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

