Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

Advertisement

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদিহাটি পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মৃতরা হলেন- বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম (৬২) এবং তার নাতনি আদিবা (৫)। শিশু আদিবার মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করার সুবাদে সে নানির বাড়িতে থাকত।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামের মোতালেবের বাড়ির পাশের পুকুর পাড়ে একটি গাছে ভিমরুলের বাসা ছিল, যা এলাকার কেউ জানতো না। সকালে মোতালেবের নাতনি আদিবা পুকুর পাড়ে গেলে ভিমরুল তাকে আক্রমণ করে। খবর পেয়ে নাতনি আদিবাকে বাঁচাতে গেলে নানি সুমরি বেগমও ভিমরুলের কামড়ে ক্ষত-বিক্ষত হন।

এ সময় ভিমরুলের কামড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আদিবা এবং গুরুতর আহত অবস্থায় সুমরি বেগমকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে তারও মৃত্যু হয়।

নাওগাঁও ইউনিয়ন পরিষদের ৩ ওয়ার্ডের সদস্য মঞ্জুরুল হক বলেন, ভিমরুলের কামড়ে নানি-নাতনি মারা গেছেন। পুকুর পাড়ে ভিমরুলের বাসা রয়েছে, সেটি এলাকার কেউ টের পায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিরঞ্জনকে হত্যার পর ড্রামে ভরে স্লুইসগেটে ফেলে দেন শামীম

নিরঞ্জনকে হত্যার পর ড্রামে ভরে স্লুইসগেটে ফেলে দেন শামীম

অগ্রণী এজেন্ট ব্যাংকিংয়ের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রাহকদের আহাজারি

নান্দাইলে অগ্রণী এজেন্ট ব্যাংকিংয়ের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রাহকদের আহাজারি

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

স্লুইস গেটে ভাসমান ড্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ

স্লুইস গেটে ভাসমান ড্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ

ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ, গৌরীপুরের এসিল্যান্ডকে স্ট্যান্ডরিলিজ

ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ, গৌরীপুরের এসিল্যান্ডকে স্ট্যান্ডরিলিজ

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, বিচার দাবির মানববন্ধন থেকে ধর্ষকদের বাড়িতে আগুন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, বিচার দাবির মানববন্ধন থেকে ধর্ষকদের বাড়িতে আগুন

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম