Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কানের দুল নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর, গর্ভের শিশু মৃত্যুর অভিযোগ

Advertisement

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

কানের দুল নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর, গর্ভের শিশু মৃত্যুর অভিযোগ

Advertisement

ভোলার চরফ্যাশনে স্বর্ণের কানের দুল নিয়ে দুপক্ষের বিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী গুরুতর আহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভের সন্তান মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুপক্ষের আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নজরুল নগর ইউনিয়নের চর নলুয়া গ্রামের আলমগীর বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্বর্ণের দুল নিয়ে পার্শ্ববর্তী এলাকার আবদুল মাঝি ও আলমগীর বেপারীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে আবদুল মাঝির স্ত্রী পান্না, ছেলে রাকিব ও হেলালসহ কয়েকজন একত্রিত হয়ে আলমগীর বেপারীর স্ত্রী মাইনুর বেগম, মেয়ে বকুল ও জান্নাতকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

তাদের চিৎকার শুনে আলমগীরের আরেক মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা নাছিমা এগিয়ে এলে রাকিব, তার মা পান্না ও হেলাল তাকে পেটে ও পিঠে লাথি, কিল-ঘুসি মারেন বলে অভিযোগ উঠেছে। এতে নাছিমা গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যান। নাছিমাকে উদ্ধার করতে ও সংঘর্ষ থামাতে গিয়ে দুপক্ষের আরও চারজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে চরফ্যাশন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাকলুকুর রহমানের তত্ত্বাবধানে নাছিমার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর ট্রমার কারণে তার গর্ভের সন্তান মারা যায় বলে জানা গেছে।

নাছিমার স্বামী বাচ্চু অভিযোগ করেন, তিনি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। হামলায় আহত হওয়ার পর নাছিমাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাকি চার আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাকলুকুর রহমান বলেন, মারধরের শিকার হওয়ায় নাছিমাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। পরে থ্রেটেড অ্যাবরশন পাওয়ায় তাকে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়া এবং আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে ইনকমপ্লিট অ্যাবরশন হওয়ায় ডাইলেশন অ্যান্ড কিউরেটেজ (ডিএন্ডসি) করানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে রাকিব ও আবদুল মাঝির সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য জানা যায়নি।

দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির বলেন, ঘটনা শুনেছি। গর্ভের শিশু মৃত্যুর অভিযোগটি অত্যন্ত সংবেদনশীল ও দুঃখজনক। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

আরও পড়ুন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

নাটোরে সোনালী ব্যাংকে জালিয়াতি দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন: ডেপুটি স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম