Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অস্ত্র নিয়ে হাজিরা দিতে গেলেন তারা ১১ জন, অতঃপর...

Advertisement

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

অস্ত্র নিয়ে হাজিরা দিতে গেলেন তারা ১১ জন, অতঃপর...

অস্ত্র নিয়ে হাজিরা দিতে গিয়ে আটক ১১ জন

Advertisement

নড়াইলে মারামারি মামলায় আদালতে হাজিরা দিতে অস্ত্র নিয়ে গিয়েছিলেন ১১ জন। বিষয়টি জানতে পেরে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা মো. এসকেন্দার শেখ (৫৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেলেন্দার আলী (৫৫), হাসানুর রহমান (৫৪), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪৫)।

পুলিশ জানায়, রোববার চর কান্দিপাড়া থেকে মারামারি মামলায় হাজিরা দিতে আসা ২২ জন ব্যাগে করে দেশীয় অস্ত্র এনে আইনজীবীর চেম্বারে রেখেছেন—এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে বিষয়টি যাচাই করতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় আইনজীবীর চেম্বার তল্লাশি করে ব্যাগ থেকে ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে ২২ জনের বিষয়ে তথ্য থাকলেও তল্লাশির সময় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

নড়াইল সদর থানার ওসি রাসেল সারোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১১ জনকে আইনজীবীর চেম্বার থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে কৃষককে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইলে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

নড়াইলে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু ধর্ষণের পর হত্যা মামলায় ৩০ দিনের মধ্যে রায়

শিশু ধর্ষণের পর হত্যা মামলায় ৩০ দিনের মধ্যে রায়

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম