Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অপ্রতিম হত্যা: পরিবারকে হুমকির অভিযোগ, নিরাপত্তার শঙ্কা

Advertisement

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

অপ্রতিম হত্যা: পরিবারকে হুমকির অভিযোগ, নিরাপত্তার শঙ্কা

নিহত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম ও তার বাব-মা। ফাইল ছবি

Advertisement

ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার শোক কাটিয়ে ওঠার আগেই অজ্ঞাত নম্বর থেকে আসা গালিগালাজ ও হুমকির মুখে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের পরিবার। অপ্রতিম হত্যাকাণ্ডের কয়েক দিন পর এমন ফোন পাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছে পরিবারটি।

জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাতে গ্রামীণফোন সিম কোম্পানির একটি নম্বর থেকে কল দেওয়া হয় অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়াকে। কল রিসিভ করার পর পরিচয় জানতে চায় অজ্ঞাত নম্বর থেকে। পরিচয় দেওয়ার পর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কল কেটে দিলে বারবার কল দিতে থাকে। পরে তিনি নম্বরটি ব্লক করে দেন। পরে এয়ারটেল (সার্কেল) কোম্পানির আরেকটি নম্বর থেকে বারবার কল দিতে থাকে।

নম্বর দুটিতে প্রতিবেদক কল দিলে দুটি নম্বরই বন্ধ দেখায়। এদিকে ট্রুকলার-এ নম্বর দুটিকে সার্চ দিয়ে রাসেল স্টোর ও মোহাম্মদ আলি নামে সেভ করা দেখা যায়।

অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়া বলেন, আমার ছেলে মারা গেছে। তাকে আইফোনের জন্যই মারা হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে, সেটা আমরা জানি না। আমাদেরও শঙ্কা কাজ করে। মাঝেমধ্যে কিছু নম্বর থেকে কল আসে, কিন্তু পরিচয় দেয় না। সেদিন কল দিয়ে খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছে। 

তিনি বলেন, আমার ছেলেকে মেরে ফেলার পরে আসামিরা আমার সঙ্গে এসে আমার ছেলেকে খুঁজেছে। এখন তাদের লিডাররাও যে আমার বাসায় এসে আমার সঙ্গে কোলাকুলি করছে না, এর নিশ্চয়তা কী! পুলিশ তদন্তের স্বার্থে কিছু বলছে না। কিন্তু এর একটা বিহিত না হলে কীভাবে হবে। আমরা নিরাপত্তার শঙ্কায় আছি।

বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি করার কথা জানিয়ে ফিরোজ শাহরিয়া বলেন, নিরাপত্তার স্বার্থে আমরা সাধারণ ডায়েরি করব ও ডিবিকে বিষয়টি জানাব।

উল্লেখ্য, গত শুক্রবার কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম নিখোঁজ হয়। পরদিন সানন্দার একটি পাহাড়ি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজন ‘কেবিজি’ নামে একটি কিশোর গ্যাংয়ের সদস্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আরও পড়ুন

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম