Logo
Logo
×

Advertisement

নাটক

বাড়িদখলের ঘটনা নিয়ে যা বললেন অভিনেত্রী দিলারা জামান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

বাড়িদখলের ঘটনা নিয়ে যা বললেন অভিনেত্রী দিলারা জামান

দিলারা জামান। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের বাড়িদখল হওয়া নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ বাড়িদখল ঘটনাটি নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি হয়েছে বলেও জানান এ বর্ষীয়ান অভিনেত্রী। তিনি বলেন, বাড়িদখলের ঘটনাটি সত্য হলেও তা ঘটেছে প্রায় দুই যুগ আগে, সাম্প্রতিক সময়ে নয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা বলেন এ কিংবদন্তি অভিনেত্রী।

অভিনেত্রী দিলারা জামানের বক্তব্য ছিল— ‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটিয়া বাড়িদখল করে নেয়। এখন ছোট্ট পাখির বাসার মতো ভাড়া বাড়িতে থাকি।’

বাড়িদখল ঘটনার বিস্তারিত তুলে ধরে এক সংবাদমাধ্যমে দিলারা জামান বলেন, এ ঘটনাটি প্রায় ২০-২৪ বছর আগে ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া ৬ কাঠা জমি দখলের ঘটনাটি ঘটেছিল। তবে জমির সব কাগজপত্র ঠিক থাকায় আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যেই তিনি নিজের জমি বুঝে পেয়েছিলেন।

তবে সেই সাক্ষাৎকারটিতে ঘটনার বিস্তারিত না থাকায় সাধারণ মানুষের মাঝে নানা আলোচনার সৃষ্টি হয়। জমিটি বুঝে পাওয়ার পর তা বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন এ কিংবদন্তি অভিনেত্রী। বর্তমানে তিনি উত্তরায় নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন। 

শ্যামলীর সেই জমিতে এখন ১০তলা অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে জানিয়ে দিলারা জামান বলেন, বর্তমানে তিনি ভালো আছেন এবং নিজের জীবন নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট আছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অপূর্ব

শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অপূর্ব

মঞ্চায়ন হলো দুই পাখি ও নন্দিনী

মঞ্চায়ন হলো দুই পাখি ও নন্দিনী

গোপনে বাগদান সারলেন শিরতাজ জেবিন!

গোপনে বাগদান সারলেন শিরতাজ জেবিন!

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নতুন চমক আ খ ম হাসানের

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নতুন চমক আ খ ম হাসানের

প্রেমনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

প্রেমনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল

সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল

আরও পড়ুন

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অপূর্ব

শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অপূর্ব

জায়েদ খানের টাকা ফিরিয়ে দিলেন রিফাত চৌধুরী

জায়েদ খানের টাকা ফিরিয়ে দিলেন রিফাত চৌধুরী

বাগদানের খবরে মুখ খুললেন অভিনেত্রী জেবিন

বাগদানের খবরে মুখ খুললেন অভিনেত্রী জেবিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম