গোপনে বাগদান সারলেন শিরতাজ জেবিন!
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছোট পর্দার অভিনেত্রী শিরতাজ জাহান জেবিনের ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সম্প্রতি দীর্ঘদিনের পছন্দের মানুষের সঙ্গে গোপনে বাগদান সম্পন্ন করেছেন তিনি-এমন খবর জানা গেছে। তবে বাগদানের বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। পাত্রের পরিচয়, বাগদানের দিনক্ষণ কিংবা বিয়ের পরিকল্পনা সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অভিনয়ের ব্যস্ততার মধ্যেই ব্যক্তিজীবনের এই নতুন অধ্যায় শুরু করলেন জেবিন। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। চলতি বছরের ঈদে একাধিক নাটকে তাকে দেখা গেছে। বর্তমানে একক নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটক নিয়েও ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।
সম্প্রতি তার অভিনীত ‘চাওয়া পাওয়া’ ধারাবাহিকটি দর্শকদের সামনে এসেছে। রাকেশ বসু পরিচালিত নাটকটিতে ‘মেধা’ চরিত্রে অভিনয় করেছেন জেবিন। গল্পে মেধা একজন কবিকে ভালোবাসে। এতে তার সহশিল্পী হিসাবে রয়েছেন মীর রাব্বি। এ ছাড়া ‘মায়া পাখি’ ও ‘দ্য অভিযান’ নাটকেও অভিনয় করেছেন তিনি।
কাজের ক্ষেত্রে গল্প ও চরিত্র নির্বাচনে সচেতন জেবিন। পুরো চিত্রনাট্য পড়ে চরিত্র বুঝে কাজ করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারমূলক কাজেও যুক্ত রয়েছেন।
