Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অপূর্ব

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অপূর্ব

Advertisement

নিউইয়র্কের মঞ্চে গান নিয়ে প্রশংসা, নতুন কনসার্টের ডাক, এরপর দেশে ফিরেই একের পর এক নাটকের শুটিং-সব মিলিয়ে এ মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়ের পাশাপাশি গানেও স্বতন্ত্র পরিচয় তৈরি করার পর এবার ফের পুরোদমে ক্যামেরার সামনে তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে ছিলেন অপূর্ব। সে সফরের অন্যতম আলোচিত অধ্যায় ছিল নিউইয়র্কে তার জীবনের প্রথম একক কনসার্ট। গত ৮ আগস্ট জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’-এ প্রায় দুই ঘণ্টা গান করেন তিনি। চার শতাধিক দর্শক উপভোগ করেন তার পরিবেশনা। নিজের পছন্দের শিল্পীদের গান গাওয়ার পাশাপাশি নাটকে তার কণ্ঠে থাকা গানও পরিবেশনের কথা জানিয়েছিলেন অপূর্ব।

নিউইয়র্কের সেই সংগীতযাত্রা শেষে দেশে ফিরেই আবার অভিনয়ে ব্যস্ত এ তারকা। সম্প্রতি পরিচালক মাশরিকুল আলমের দুটি নাটকে একসঙ্গে অভিনয় করছেন তিনি। এর একটি ‘নীল পরী’, গল্প ইমদাদ বাবুর। এতে তার বিপরীতে আছেন শার্লিন ফারজানা। অন্যটি ‘ত্রিভুজ’, রচনা হাবিবা সরকার ইলা। এ নাটকে অপূর্বকে দেখা যাবে একজন লেখকের চরিত্রে; তার বিপরীতে অভিনয় করছেন নাজনীন নীহা। গতকাল রাজধানীর অদূরে তিনশ ফুটের জিন্দাপার্কে ‘ত্রিভুজ’-এর কাজ শেষ হয়েছে। এদিকে আজ থেকেই এস আর মজুমদারের একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে এ অভিনেতার। সাম্প্রতিক সময়ে ওটিটিতেও আলোচনায় ছিলেন অপূর্ব। গত জুনে হইচইয়ে মুক্তি পাওয়া ‘হেডলাইন’ ওয়েব সিরিজে সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করেছেন তিনি। সামনে ওটিটির আরও কিছু কাজে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন এ অভিনেতা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কে কার প্রতিদ্বন্দ্বী

বলিউড বনাম দক্ষিণ ভারতীয় সিনেমা কে কার প্রতিদ্বন্দ্বী

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন?

‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন?

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায়ে মুস্তাক খান

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায়ে মুস্তাক খান

বছরে আড়াই হাজারেরও বেশি সিনেমা তৈরি করে নাইজেরিয়া!

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় বছরে আড়াই হাজারেরও বেশি সিনেমা তৈরি করে নাইজেরিয়া!

মঞ্চায়ন হলো দুই পাখি ও নন্দিনী

মঞ্চায়ন হলো দুই পাখি ও নন্দিনী

আরও পড়ুন

বিশ্ব সিনেমার হালচাল বক্স অফিসে কে এগিয়ে

বক্স অফিসে কে এগিয়ে

ছোটকাকুকে নিয়ে দুই দিনের উৎসব

ছোটকাকুকে নিয়ে দুই দিনের উৎসব

টুকরো খবর অস্কারে বিদেশি সিনেমা বিভাগে বাংলাদেশের ‘রইদ’

অস্কারে বিদেশি সিনেমা বিভাগে বাংলাদেশের ‘রইদ’

হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা

হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম