টুকরো খবর
অস্কারে বিদেশি সিনেমা বিভাগে বাংলাদেশের ‘রইদ’
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এবার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারের পথে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডে বিদেশি ভাষার সিনেমার ক্যাটাগরিতে বাংলাদেশের হয়ে মনোনয়ন পেয়েছে এটি। রোববার বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর উদ্যোগে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ে ৫টি সিনেমা। প্রাথমিক বাছাইয়ে জায়গা করে নেয় ৪টি। সেখান থেকে ‘রইদ’কে চূড়ান্তভাবে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত করা হয়েছে। এদিকে, অস্কারে নিজের সিনেমা যাচ্ছে তা নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী নাজিফা তুষি। এই যাত্রা তাই শুধু একটি সিনেমার নয়, বাংলাদেশের সিনেমার জন্যও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের গল্প বলার আরেকটি সুযোগ বলে মন্তব্য করেন এ অভিনেত্রী।
