ছোটকাকুকে নিয়ে দুই দিনের উৎসব
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিশু-কিশোরদের জন্য নির্মিত গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’-কে ঘিরে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব’। আজ ও আগামীকাল রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি-তে অনুষ্ঠিত হবে এ উৎসব। দুই দিনের আয়োজনে থাকছে মজাদার প্রতিযোগিতা, পুরস্কার, আড্ডা, আলোচনা ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান। এ নিয়ে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছোটকাকুর চরিত্রের অভিনেতা আফজাল হোসেন ও অভিনেতা তারিক আনাম খান। ছোটকাকুর ১৫ বছরের টেলিভিশন যাত্রার কথা তুলে ধরে তারিক আনাম খান বলেন, ‘ছোটকাকু নাটক হিসাবে প্রচার হচ্ছে, এটা অবশ্যই অনেক দারুণ খবর। দুই দিনব্যাপী উৎসব নিয়ে যে আয়োজন রাখা হয়েছে, সেখানে সবাই শিশু-কিশোরদের নিয়ে আসুন, তাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করুন।’ আফজাল হোসেন বলেন, ‘ছোটকাকু চরিত্রে আমি ১৫ বছর ধরে অভিনয় করেছি, আর আমি অভিনয় করি চল্লিশ বছর ধরে। ছোটকাকু চরিত্রে যখন অভিনয় শুরু করি, তখন অভিনয় থেকে আমি প্রায় বাইরে চলে গেছি। আমাকে অভিনয় আর তখন টানছিল না। আমরা বলেছি যে সবাই ছোটদের সাহিত্য করতে করতে বড় হয়েছি, মনে হয়েছে আমাদের এ পর্যায়ে এসে ছোটদের জন্য আমরা কিছুই করছি না। সেই দায় থেকেই ১৫ বছর ধরে ছোটকাকু করে চলেছি। জীবনে আনন্দ ও উৎসব প্রয়োজন। সেই আনন্দ ও উৎসাহ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করতেই এ আয়োজন।’
