Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

Advertisement

একদিকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা, অন্যদিকে নতুন সিনেমার প্রস্তুতি-ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতালির ভেনিসে সাম্প্রতিক এক অনাকাঙ্ক্ষিত ঘটনার আলোচনার মধ্যেই দেশে ফিরে নতুন দুটি সিনেমার কাজে মনোযোগ দিয়েছেন তিনি।

এর মধ্যে ‘গুলশানের চামেলি’ নামে একটি সিনেমায় মাসদুয়েক আগে চুক্তিবদ্ধ হয়েছেন বাঁধন। মো. ইকবালের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির শুটিং চলতি বছরের শেষদিকে শুরু হওয়ার কথা। সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে এখন প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। নতুন চরিত্রে নিজেকে কতটা বদলে নিতে পারেন, সেটিই হবে তার সামনে অন্যতম চ্যালেঞ্জ।

অন্যদিকে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘লজ্জা’ নামে একটি সিনেমায়ও কাজ করছেন তিনি। এ সিনেমার শুটিং চলতি সপ্তাহেই শুরু হওয়ার কথা। ফলে ‘গুলশানের চামেলি’র প্রস্তুতির পাশাপাশি ‘লজ্জা’র কাজও প্রায় একইসময় করতে হবে বাঁধনকে।

সিনেমার এ ব্যস্ততার আগে ইতালির ভেনিসে ঘটে যাওয়া একটি ঘটনা তাকে আলোচনায় নিয়ে আসে। রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনী উপলক্ষ্যে ভেনিসে গিয়ে দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক কর্তৃক হেনস্তার শিকার হন বাঁধন। বিষয়টি নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগও করেন তিনি। ঘটনাটি নিয়ে বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনেও আলোচনা তৈরি হয়। তবে সেই আলোচনার অধ্যায় পেছনে ফেলে এখন কাজে ফিরেছেন বাঁধন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কে কার প্রতিদ্বন্দ্বী

বলিউড বনাম দক্ষিণ ভারতীয় সিনেমা কে কার প্রতিদ্বন্দ্বী

শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অপূর্ব

শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অপূর্ব

‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন?

‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন?

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায়ে মুস্তাক খান

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায়ে মুস্তাক খান

বছরে আড়াই হাজারেরও বেশি সিনেমা তৈরি করে নাইজেরিয়া!

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় বছরে আড়াই হাজারেরও বেশি সিনেমা তৈরি করে নাইজেরিয়া!

আরও পড়ুন

বিশ্ব সিনেমার হালচাল বক্স অফিসে কে এগিয়ে

বক্স অফিসে কে এগিয়ে

ছোটকাকুকে নিয়ে দুই দিনের উৎসব

ছোটকাকুকে নিয়ে দুই দিনের উৎসব

টুকরো খবর অস্কারে বিদেশি সিনেমা বিভাগে বাংলাদেশের ‘রইদ’

অস্কারে বিদেশি সিনেমা বিভাগে বাংলাদেশের ‘রইদ’

হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা

হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম