Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘টপ গান ৩’ দিয়ে ফিরছেন টম ক্রুজ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

‘টপ গান ৩’ দিয়ে ফিরছেন টম ক্রুজ

হলিউড অভিনেতা টম ক্রুজ। ছবি: সংগৃহীত

Advertisement

প্রথম ও দ্বিতীয় ‘টপ গান’ চলচ্চিত্রের মধ্যে দর্শকদের অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ৩৬ বছর। কিন্তু ‘টপ গান: ম্যাভেরিক’-এর বিশ্বব্যাপী অভাবনীয় সাফল্যের পর ভক্তদের আর অতটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।

সিনেমা জগতের অন্যতম বড় ইভেন্ট ‘সিনেমাকন’-এ প্যারামাউন্ট পিকচার্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, খুব শিগগিরই বড়পর্দায় ফিরছে বহুল প্রতীক্ষিত ‘টপ গান ৩’।

ভ্যারাইটি ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বরাবরের মতো এবারও পিট ‘ম্যাভেরিক’ মিচেল হিসেবে পর্দায় ফিরছেন হলিউড মেগাস্টার টম ক্রুজ। শুধু ক্রুজই নন, নেপথ্যে থাকছেন গত সিনেমার সেই সফল কারিগররাই।

প্রযোজক হিসেবে থাকছেন জেরি ব্রুকহেইমার এবং ‘টপ গান: ম্যাভেরিক’-এর চিত্রনাট্যকার এহরেন ক্রুগার ইতোমধ্যেই তৃতীয় কিস্তির চিত্রনাট্য লেখার কাজও শুরু করেছেন।

তবে সিনেমাটির প্রাথমিক কাজ শুরু হলেও পরিচালক হিসেবে জোসেফ কোসিনস্কি ফিরছেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। এছাড়া গত সিনেমার তরুণ পাইলটদের (যেমন মাইলস টেলার বা গ্লেন পাওয়েল) পুনরায় দেখা যাবে কিনা, সে বিষয়েও স্টুডিও কর্তৃপক্ষ এখনো মুখ খোলেনি। তবে ধারণা করা হচ্ছে, গল্পের প্রয়োজনে ম্যাভেরিকের সঙ্গে নতুন প্রজন্মের পাইলটদের রসায়ন আবারও বড় পর্দায় ফুটিয়ে তোলা হবে।

সিনেমাটি মুক্তির তারিখ বা সময় এখনো ঘোষণা করা হয়নি। তবে হলিউড বিশ্লেষকদের মতে, টম ক্রুজের বয়স এবং ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান চাহিদার কথা মাথায় রেখে প্যারামাউন্ট খুব দ্রুতই সিনেমার কাজ শেষ করতে চায়।

গতবার কয়েক দশকের অপেক্ষা থাকলেও এবার কয়েক বছরের মধ্যেই ‘টপ গান ৩’ প্রেক্ষাগৃহে আসার জোরালো সম্ভাবনা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলতে কখনো ভয় পাইনি: হলিউড অভিনেত্রী

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলতে কখনো ভয় পাইনি: হলিউড অভিনেত্রী

একুশ শতকের সেরা টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’

একুশ শতকের সেরা টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’

তবু ‘লেস্ট্যাট’ হয়ে বাজিমাত

টম ক্রুজকে নিয়ে আপত্তি তবু ‘লেস্ট্যাট’ হয়ে বাজিমাত

কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে

কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে

বিয়ের পর ভক্তদের জন্য নতুন চমক টেলর সুইফটের

বিয়ের পর ভক্তদের জন্য নতুন চমক টেলর সুইফটের

এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল সিনেমা বাজার ভিয়েতনাম

এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল সিনেমা বাজার ভিয়েতনাম

আরও পড়ুন

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম