Logo
Logo
×

Advertisement

হলিউড

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলতে কখনো ভয় পাইনি: হলিউড অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ এএম

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলতে কখনো ভয় পাইনি: হলিউড অভিনেত্রী

ফ্লোরেন্স পিউ। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিন নিয়ে প্রকাশ্যে কথা না বলতে তার দলের কেউ কখনো তাকে পরামর্শ দেননি বলে জানিয়েছেন হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। এমনকি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র শুটিংয়ের সঙ্গে সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ আয়োজনে যোগ দিতে যারা তাকে সহযোগিতা করেছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সম্প্রতি ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ফ্লোরেন্স পিউ।

এ হলিউড অভিনেত্রী বলেন, ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলা নিয়ে কখনো ভয় পাননি তিনি। বরং হলিউডের অনেকেই দীর্ঘ সময় এ বিষয়ে নীরব থাকায় বিস্মিত হয়েছেন বলেও জানিয়েছেন এ ‘অ্যাভেঞ্জার্স’ তারকা।

ফ্লোরেন্স পিউ বলেন, ‘মানুষ কথা বলা শুরু করতে এবং সহানুভূতি দেখাতে এত সময় নিল কেন? আমি জানি না, তবে এ বিষয়ে কথা বলতে আমি কখনো ভয় পাইনি।’

তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে কথা বলার কারণে গত কয়েক বছরে সামাজিক মাধ্যমে তার কয়েক লাখ অনুসারী কমে থাকতে পারে। তবে এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই।

পিউ আরও বলেন, ‘এখনো সবকিছু ঘটছে। শিশুরা মারা যাচ্ছে, মায়েরা কষ্ট পাচ্ছেন।’ সামাজিক মাধ্যমে একদিকে নিজের স্বাভাবিক জীবনের ছবি দেখানো, আর অন্যদিকে মানুষের দুর্ভোগ দেখার বিষয়টিও তাকে ভাবায় বলে জানান তিনি।

উল্লেখ্য, ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার বিভিন্ন লিংক নিয়মিত শেয়ার করে আসছেন অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। গত বছর ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ নামে একটি তহবিল সংগ্রহের আয়োজনে হঠাৎ উপস্থিত হয়েও বক্তব্য দিয়েছিলেন এ হলিউড অভিনেত্রী। ওই আয়োজন থেকে মানবিক সহায়তার জন্য ২০ লাখ ডলারের বেশি সংগ্রহ হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একুশ শতকের সেরা টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’

একুশ শতকের সেরা টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

তবু ‘লেস্ট্যাট’ হয়ে বাজিমাত

টম ক্রুজকে নিয়ে আপত্তি তবু ‘লেস্ট্যাট’ হয়ে বাজিমাত

ফিলিস্তিনিদের আরও ১৩ মিলিয়ন ডলার দেবে নরওয়ে

ফিলিস্তিনিদের আরও ১৩ মিলিয়ন ডলার দেবে নরওয়ে

কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে

কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে

বিয়ের পর ভক্তদের জন্য নতুন চমক টেলর সুইফটের

বিয়ের পর ভক্তদের জন্য নতুন চমক টেলর সুইফটের

আরও পড়ুন

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলতে কখনো ভয় পাইনি: হলিউড অভিনেত্রী

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলতে কখনো ভয় পাইনি: হলিউড অভিনেত্রী

একুশ শতকের সেরা টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’

একুশ শতকের সেরা টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’

টম ক্রুজকে নিয়ে আপত্তি তবু ‘লেস্ট্যাট’ হয়ে বাজিমাত

তবু ‘লেস্ট্যাট’ হয়ে বাজিমাত

কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে

কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম