Logo
Logo
×

Advertisement

বিনোদন

তৃষাকে নিয়ে কুমন্তব্য, পাশে দাঁড়ালেন কঙ্গনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম

তৃষাকে নিয়ে কুমন্তব্য, পাশে দাঁড়ালেন কঙ্গনা

Advertisement

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও একসময়ের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় কিছু দিন আগেই সাবধান করেছিলেন, নারীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ কুমন্তব্য করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এবার সেই বক্তব্য সমর্থন করে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের পাশে দাঁড়ালেন বিজেপির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। 

যদিও সাধারণত অন্য অভিনেত্রীদের কটাক্ষ করে খবরে উঠে আসেন কঙ্গনা। তিনি ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ। কিন্তু এবার সেই বক্তব্য সমর্থন করে তৃষা কৃষ্ণানের সমর্থনে মুখ খুললেন কঙ্গনা রানাউত।

হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত কুল্লুতে জেলা উন্নয়ন ও পর্যবেক্ষণ সমিতির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তৃষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তামিলনাড়ুতে কী ঘটেছে, তা সবাই দেখেছেন। একজন অত্যন্ত সম্মানিত শিল্পী এবং অভিনেত্রী একটি ঘটনায় জড়িয়েছিলেন। সম্পর্কটি দুই পক্ষের সম্মতিতেই ছিল। কিন্তু গালাগাল ও চরিত্রহননের ক্ষেত্রে সবসময় নারীকেই নিশানা করা হয়।

কঙ্গনা আরও বলেন, এ ঘটনা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, সারাবিশ্বেই এমনটি দেখা যায়। কর্মরত নারী, সফল নারী, অভিনেত্রী, রাজনীতিক এবং গুরুত্বপূর্ণ পদে থাকা নারীকে হেয় করতে তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়। তাদের নিচে নামিয়ে দেওয়ার জন্যই এমনটি করা হয়।

উল্লেখ্য, অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে কঙ্গনা রানাউতের এই মন্তব্যের কয়েক সপ্তাহ আগে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য ঘিরেও বড় বিতর্ক তৈরি হয়েছিল। সেই সভায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়কে আক্রমণ করেছিলেন উদয়নিধি। সেই সময়ে ভিড়ের মধ্যে থেকে তৃষার নাম ধরে স্লোগান ওঠে বলে জানা যায়। এ ঘটনা ঘিরে দ্রুত রাজনৈতিক বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে— প্রকাশ্য সভায় এক নারীকে নিয়ে আপত্তিকর এবং অসম্মানজনক মন্তব্য করেছেন উদয়নিধি।

বিতর্ক বাড়তে থাকায় গত ৪ আগস্ট চেন্নাইয়ের বাড়ি থেকে উদয়নিধিকে গ্রেফতার করা হয়। তার বক্তব্যের সঙ্গে সম্পর্কিত একটি মামলা হয়েছিল। পরে তিনি জামিন পান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা

‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা

তামিলনাড়ুতে ৯ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী বিজয়

তামিলনাড়ুতে ৯ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী বিজয়

রাজ্যে আন্দোলনকারী কৃষক ও শিক্ষকদের সব মামলা প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

রাজ্যে আন্দোলনকারী কৃষক ও শিক্ষকদের সব মামলা প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

কৃতির পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনার পুরোনো বিজ্ঞাপন নিয়ে তোলপাড়

কৃতির পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনার পুরোনো বিজ্ঞাপন নিয়ে তোলপাড়

রাজনীতিতে বারবার ‘বিতর্কিত’, দল পাশে থাকার বিষয়ে যা বললেন কঙ্গনা

রাজনীতিতে বারবার ‘বিতর্কিত’, দল পাশে থাকার বিষয়ে যা বললেন কঙ্গনা

কৃতির ছোট পোশাক নিয়ে তুমুল বিতর্ক, সরানো হলো সেই বিজ্ঞাপন

কৃতির ছোট পোশাক নিয়ে তুমুল বিতর্ক, সরানো হলো সেই বিজ্ঞাপন

আরও পড়ুন

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় নাইজেরিয়া

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় নাইজেরিয়া

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব খান

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম