Logo
Logo
×

Advertisement

বিনোদন

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

Advertisement

প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দুলতে থাকা কাশফুলে চারপাশ যেন সেজেছে নতুন রূপে। শরতের এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটছেন কাশবনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই মুহূর্তের ছবি ও ভিডিওতে সরব হয়ে উঠেছে নেটদুনিয়া।

এই তালিকায় যুক্ত হয়েছেন অভিনেত্রী পূজা চেরীও। শরতের আমেজ উপভোগ করতে কাশবনে গিয়ে প্রকৃতির স্নিগ্ধতা মেখেছেন তিনি। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

ছবিগুলোতে দেখা যায়, ফিরোজা রঙের শাড়িতে সেজে কাশবনে ঘুরছেন পূজা। কখনো কাশফুলের মাঝে দাঁড়িয়ে, আবার কখনো গাছের ছায়ায় প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দী করেছেন তিনি।

ছবির সঙ্গে শরৎকে ঘিরে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন পূজা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’

শরৎ এলেই বাঙালির মনে জেগে ওঠে দুর্গাপূজার আমেজ। পূজার ক্যাপশনেও ফুটে উঠেছে সেই উৎসবের অপেক্ষা ও আনন্দের অনুভূতি। এদিকে কাশবনে অভিনেত্রীর এমন ছবি দেখে প্রশংসায় ভাসিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

কেউ মন্তব্য করেছেন, ‘সৌন্দর্যের কোনো সীমা নেই।’ আবার কেউ লিখেছেন, ‘কাশফুলের সৌন্দর্য শুধু পূজার জন্য।’ অনেকেই অভিনেত্রীকে জানিয়েছেন আগাম পূজার শুভেচ্ছা। পোস্ট দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই এতে হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে।

এদিকে অভিনয়ে বর্তমানে কিছুটা নীরব সময় পার করছেন পূজা চেরী। বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমার খবরে তাকে দেখা যায়নি। সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সিনেমাটির শুটিং হয়েছিল কয়েক বছর আগেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না: সিয়াম

অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না: সিয়াম

বিয়ের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন পূজা চেরী

বিয়ের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন পূজা চেরী

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী

সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী

জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা

জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা

নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’

নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’

আরও পড়ুন

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় নাইজেরিয়া

সিনেমা উৎপাদনে বিশ্বে দ্বিতীয় নাইজেরিয়া

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম