Logo
Logo
×

Advertisement

ঢালিউড

জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:৩১ পিএম

জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা

পূজা চেরি। ছবি: তার ফেসবুক থেকে নেওয়া

Advertisement

নতুন কোনো সিনেমার খবর ছাড়া ব্যক্তিগত ইস্যু নিয়ে বারবার খবরের শিরোনামে উঠে আসছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। 

এর আগে অভিনেত্রীর বিয়ের গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পূজা চেরি স্পষ্ট করেন, তিনি এখনো বিয়ে করেননি। তবে পারিবারিকভাবে তার বিয়ের কথা চূড়ান্ত হয়ে আছে।

তবে অভিনয়ের খবরে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় পূজা। প্রায়ই নতুন নতুন ছবি কিংবা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। 

বুধবার (২৬ আগস্ট) দুপুরে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন পূজা। যেখানে তাকে সুইমিং পুলে, জলকেলিতে দেখা গেছে।

ছবিতে দেখা গেছে, সুইমস্যুট পরে আছেন পূজা। সঙ্গে রয়েছে জুস। কোনো ছবিতে কাঁধ অব্দি জলে ডুবিয়ে, কোনোটিতে নাক অব্দি জলের অন্দরে গিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী। 

তবে এই জলকেলির মধ্যে জলের চেয়েও মুহূর্তটা বেশি উপভোগ করেছেন পূজা। সেটাই তুলে ধরেছেন ক্যাপশনে। লিখেছেন, ‘মুহূর্তের গভীরে ডুবে যাচ্ছি, জলের ভেতরে নয়।’

পূজাকে এমন রূপে দেখে আনন্দিত তার ভক্তরাও। পোস্টে তার এক ভক্ত কমেন্ট করেছেন, ‘তোমার ওই মায়াবী চোখে এক প্রজন্ম তাকিয়ে থাকলেও দেখা শেষ হবে না’; আরেকজন লিখেছেন, ‘এই ডুবে যাওয়াটাই সবচেয়ে সুন্দর’; আরেক ভক্তের মন্তব্য, ‘পানিতে নয়, জীবনের সুন্দর অনুভবে এমন ডুবে থাকাটাই আসল বাঁচা’।

পূজা চেরিকে সর্বশেষ অভিনয়ে দেখা গেছে সৈকত নাসির নির্মিত ‘মাসুদ রানা’য়। কুরাবানির ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি। তবে সাড়া জাগাতে পারেনি। এর আগে রোজার ঈদে রেদওয়ান রনির ‘দম’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পূজা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না: সিয়াম

অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না: সিয়াম

বিয়ের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন পূজা চেরী

বিয়ের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন পূজা চেরী

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী

সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী

নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’

নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’

আরও পড়ুন

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব খান

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব খান

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম