Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘ভবিষ্যৎ অনুমানের সেরা উপায়...’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

‘ভবিষ্যৎ অনুমানের সেরা উপায়...’

অপু বিশ্বাস। ছবি-সংগৃহীত

Advertisement

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস গতকাল রোববার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাতে দেখা গেল, চকচকে ধূসর-বাদামি রঙের একটি স্টাইলিশ টু-পিস স্যুট পরেছেন অভিনেত্রী। তবে পোশাকের চেয়ে তার হাতে থাকা বই এবং ব্যাকগ্রাউন্ড নজরে এসেছে বেশি।

কেননা অপুর হাতে রয়েছে বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। বইটি হাতে নিয়ে নানাভাবে পোজ দিয়েছেন অপু। কখনো বইয়ের পাতায় চোখ বুলিয়ে, কখনো মুখে-মাথায় ঠেকিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। অপুর ছবিগুলো তোলা হয়েছে একটি লাইব্রেরিতে। তার পেছনে থরে থরে সাজানো রয়েছে অনেক বই।

পোস্টের ক্যাপশনেও বিশেষ বার্তা দিয়েছেন অপু। লিখেছেন, ‘ভবিষ্যৎ অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’  

এমন আবহে অভিনেত্রীকে দেখে মুগ্ধতাও প্রকাশ করছেন তার ভক্তরা। একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে আপু আপনাকে’; আরেকজন লিখেছেন, ‘একসময় অপুর মুভি ছাড়া চলতোই না, অপু বিশ্বাস মানেই ছোটবেলা’; আরেক অনুসারী পরামর্শ দিয়ে লিখেছেন, ‘লাইব্রেরিতে শাড়ি পরে ফটোশুট করলে একদম পারফেক্ট হতো’।

অপু সম্প্রতি নতুন সিনেমার শুটিং করেছেন। ‘শিকার’ নামের সিনেমাটি বানাচ্ছেন কামরুজ্জামান রোমান। কিছুদিন আগে নেপালে হয়েছে এর সিংহভাগ শুটিং। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

আজ নায়ক জাফর ইকবালের জন্মদিন

আজ নায়ক জাফর ইকবালের জন্মদিন

সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা

সৈকতের বালুচরে বসে ভালোবাসার চিহ্ন আঁকছেন পারশা

নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন মেহজাবীন

নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন মেহজাবীন

অপু বিশ্বাসের প্রিয় নায়ক ও নায়িকা কে?

অপু বিশ্বাসের প্রিয় নায়ক ও নায়িকা কে?

আরও পড়ুন

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম