Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন মেহজাবীন

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন মেহজাবীন

Advertisement

নাটকের পরিচিত গণ্ডি পেরিয়ে বড় পর্দায় বছর কয়েক আগেই নাম লিখিয়েছেন মেহজাবীন চৌধুরী। বলা যায়, নাটক ছেড়ে এখন সিনেমায়ই থিতু হওয়ার চেষ্টা করছেন। বেছে বেছে কাজ করার নীতিতে আগের তুলনায় কম দেখা যাচ্ছে তাকে। এরই মধ্যে নতুন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে সিনেমাটির নাম, গল্প কিংবা সহশিল্পীদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। মূলত দ্বিতীয় সিনেমার পর তাকে আর পর্দায় দেখা যায়নি। শোনা যাচ্ছে, তৃতীয় সিনেমার জন্যই নিজেকে প্রস্তুত করছেন এ অভিনেত্রী।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্যদিয়ে শোবিজে যাত্রা শুরু মেহজাবীনের। এরপর নাটকে অভিনয় করে অল্প সময়েই দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন। ‘বড় ছেলে’, ‘পুনর্জন্ম’সহ বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন তিনি। টেলিভিশনের পাশাপাশি ওয়েব ফিল্ম ও সিরিজেও কাজ করেছেন এই অভিনেত্রী। ‘রেডরাম’, ‘সাবরিনা’ ও ‘নীল জলের কাব্য’র মতো প্রকল্পে দেখা গেছে তাকে।

সিনেমায়ও নিজের অভিনয়ের পরিসর বাড়িয়েছেন মেহজাবীন। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দার যাত্রা শুরু করেন তিনি। এ ছাড়া ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন। নারীপ্রধান চরিত্র ও ভিন্নধর্মী গল্পে কাজের প্রতি তার আগ্রহের কথাও বিভিন্ন সময়ে উঠে এসেছে। এদিকে সিনেমায় মনোযোগ বাড়ানোর কারণে নাটকে তার উপস্থিতি কমেছে। তবে নাটক থেকে পুরোপুরি সরে যাওয়ার বিষয়ে তার অবস্থান বরাবরই শর্তসাপেক্ষ-ভালো গল্প ও চরিত্র পেলে আবারও কাজ করতে আগ্রহী।

ব্যক্তিজীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন মেহজাবীন। বিয়ের পর সংসার সামলানোর পাশাপাশি অভিনয় নিয়েও পরিকল্পনা করছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কে কার প্রতিদ্বন্দ্বী

বলিউড বনাম দক্ষিণ ভারতীয় সিনেমা কে কার প্রতিদ্বন্দ্বী

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

নতুন দুই সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাঁধন

শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অপূর্ব

শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অপূর্ব

‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন?

‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন?

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায়ে মুস্তাক খান

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায়ে মুস্তাক খান

আরও পড়ুন

বিশ্ব সিনেমার হালচাল বক্স অফিসে কে এগিয়ে

বক্স অফিসে কে এগিয়ে

ছোটকাকুকে নিয়ে দুই দিনের উৎসব

ছোটকাকুকে নিয়ে দুই দিনের উৎসব

টুকরো খবর অস্কারে বিদেশি সিনেমা বিভাগে বাংলাদেশের ‘রইদ’

অস্কারে বিদেশি সিনেমা বিভাগে বাংলাদেশের ‘রইদ’

হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা

হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম