Logo
Logo
×

Advertisement

সরকার

দিপুর পরিবারের দায়িত্ব নেবে সরকার: শিক্ষা উপদেষ্টা

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম

দিপুর পরিবারের দায়িত্ব নেবে সরকার: শিক্ষা উপদেষ্টা

দিপুর পরিবারের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। ছবি: যুগান্তর

Advertisement

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা পোশাক কর্মী দিপু চন্দ্র দাসের পরিবারের পাশে থেকে তার স্ত্রী, সন্তান, বাবা-মার দেখভালের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহের ভালুকায় দিপুর পরিবারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষা উপদেষ্টা।

এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।

তিনি বলেন, একটা ঘটনা ঘটেছে, এখন পরিবারের কি চাহিদা, তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন সহযোগিতা করবে।

এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নার ভেঙে পড়েন দিপুর পরিবারের সদস্যরা। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। পরে সাংবাদিকদের বলেন, এ ধরনের বিভিন্ন রকমের সম্প্রদায়গত সমস্যা সৃষ্টি করার জন্য একটি চক্র সুযোগ নেবে। কিন্তু মিডিয়া, বৃহত্তর সমাজ ও রাষ্ট্রকে সজাগ থাকতে হবে। যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, দুর্বলের ওপর যেন আর অত্যাচার না হয়। সেটি নিশ্চিত করতে হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি এসএম নাজমুস ছালেহীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিরঞ্জনকে হত্যার পর ড্রামে ভরে স্লুইসগেটে ফেলে দেন শামীম

নিরঞ্জনকে হত্যার পর ড্রামে ভরে স্লুইসগেটে ফেলে দেন শামীম

ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

অগ্রণী এজেন্ট ব্যাংকিংয়ের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রাহকদের আহাজারি

নান্দাইলে অগ্রণী এজেন্ট ব্যাংকিংয়ের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রাহকদের আহাজারি

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

স্লুইস গেটে ভাসমান ড্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ

স্লুইস গেটে ভাসমান ড্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ

ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ, গৌরীপুরের এসিল্যান্ডকে স্ট্যান্ডরিলিজ

ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ, গৌরীপুরের এসিল্যান্ডকে স্ট্যান্ডরিলিজ

আরও পড়ুন

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহ্দী আমিন

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহ্দী আমিন

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম